শিরোনাম
আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ মিছিল রাজবাড়ীর নতুন পুলিশ সুপার মীর মনির হোসেন নামজারি ফি ১,১৭০ টাকা, গোয়ালন্দে অতিরিক্ত অর্থ দাবি করলেই এসিল্যান্ডকে জানানোর আহ্বান রাজবাড়ীতে মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত রাজবাড়ী সদর ইউএনও নিরুপমা রায়ের বিদায় বার্তা, পদ্মাকন্যা রাজবাড়ী হৃদয়ে থাকবে গোয়ালন্দে ওজন স্কেলে অভিযান: অতিরিক্ত ওজনের ৫ পরিবহনকে জরিমানা বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে বিরোধ, বাঁশের বেড়ায় ৪ পরিবার অবরুদ্ধ দৌলতদিয়ায় বাসে অগ্নিকাণ্ডের মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার গোয়ালন্দে ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সম্মেলন অনুষ্ঠিত নতুন কমিটিতে সভাপ রাজবাড়ীতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

গোয়ালন্দে নেশার টাকা না পেয়ে দা দিয়ে মাকে কুপিয়ে গুরুতর জখম, ছেলে আটক

স্টাফ রিপোর্টার / ২১২ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার, রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ক্ষুদিরাম সরকার পাড়া এলাকায় নেশাগ্রস্ত ছেলের দা’র আঘাতে গুরুতর জখম হয়েছেন এক মা। আহত শিখা রানী (৪০) বর্তমানে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৯ এপ্রিল) দিবাগত রাত প্রায় ৩টার দিকে শিখা রানীর ছেলে গোবিন্দ ঘোষ (১৯) নেশাগ্রস্ত অবস্থায় ঘুমন্ত মায়ের ওপর দা দিয়ে এলোপাতাড়ি কোপ দেয়। এতে তিনি গুরুতর রক্তাক্ত হন।

শিখা রানীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে প্রথমে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরবর্তীতে অবস্থার আরও অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার সময় বাড়ির অন্যান্য সদস্যরা অভিযুক্ত গোবিন্দ ঘোষকে ঘরের মধ্যে আটক রাখেন এবং পরে গোয়ালন্দ ঘাট থানায় খবর দেন। খবর পেয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে রক্তমাখা একটি দা, বিছানায় থাকা চুল ও রক্তাক্ত চাদর জব্দ করে এবং অভিযুক্তকে আটক করে।

স্থানীয়দের দাবি, অভিযুক্ত গোবিন্দ ঘোষ দীর্ঘদিন ধরে নেশায় আসক্ত এবং নেশার টাকার জন্য প্রায়ই মায়ের সঙ্গে ঝগড়া করতেন।

এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিকুল ইসলাম জানান, এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg