শিরোনাম
পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ মিছিল রাজবাড়ীর নতুন পুলিশ সুপার মীর মনির হোসেন নামজারি ফি ১,১৭০ টাকা, গোয়ালন্দে অতিরিক্ত অর্থ দাবি করলেই এসিল্যান্ডকে জানানোর আহ্বান রাজবাড়ীতে মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত রাজবাড়ী সদর ইউএনও নিরুপমা রায়ের বিদায় বার্তা, পদ্মাকন্যা রাজবাড়ী হৃদয়ে থাকবে গোয়ালন্দে ওজন স্কেলে অভিযান: অতিরিক্ত ওজনের ৫ পরিবহনকে জরিমানা বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে বিরোধ, বাঁশের বেড়ায় ৪ পরিবার অবরুদ্ধ দৌলতদিয়ায় বাসে অগ্নিকাণ্ডের মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার গোয়ালন্দে ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সম্মেলন অনুষ্ঠিত নতুন কমিটিতে সভাপ

গোয়ালন্দে রাস্তার জমি দখলের অভিযোগ, মাটি ভরাটে ক্ষোভ স্থানীয়দের

স্টাফ রিপোর্টার / ১৯৩ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার, 
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের চর ফকিরাবাদ এলাকায় সার্বজনীন রাস্তার জন্য নির্ধারিত জমি দখল করে মাটি ভরাটের অভিযোগ উঠেছে স্থানীয় বাসিন্দা চান্দু শেখের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে।

শুক্রবার (৩ এপ্রিল) সরেজমিনে দেখা যায়, স্থানীয় বাসিন্দা ও প্রশাসনের উপস্থিতিতে পূর্বে মাপঝোক করে রাস্তার জন্য একটি নির্দিষ্ট জায়গা নির্ধারণ করা হয়েছিল। সেখানে লাল রঙের খুঁটি গেড়ে সীমারেখাও চিহ্নিত করা হয়। তবে অভিযোগ রয়েছে, সেই নির্ধারিত জায়গা দখল করে বালু দিয়ে ভরাট করেছেন চান্দু শেখ।

এ কাজে তাকে সহায়তার অভিযোগ উঠেছে স্থানীয় একটি রাজনৈতিক সংগঠনের এক নেতার বিরুদ্ধেও।
স্থানীয় বাসিন্দা শহিদুল ইসলাম জানান, এলাকার মানুষ সম্মিলিতভাবে প্রায় ২৬ ফুট জায়গা রাস্তার জন্য ছেড়ে দিয়েছেন। স্থানীয় মাতবর ও গণ্যমান্য ব্যক্তিরা মাপ দিয়ে সেটি নির্ধারণ করেন। কিন্তু চান্দু শেখ অতিরিক্ত জমি থাকা সত্ত্বেও রাস্তার জন্য রাখা জায়গা থেকে প্রায় ১০ ফুট দখল করে ভরাট করেছেন। এ বিষয়ে ইতোমধ্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

আরেক বাসিন্দা মাইনদ্দিন শেখ বলেন, নির্ধারিত রাস্তার একটি অংশ আগে থেকেই বাধাগ্রস্ত ছিল, কারণ চান্দু শেখ সেখানে গাছ লাগিয়ে রেখেছিলেন। তৎকালীন প্রশাসনের নির্দেশনা সত্ত্বেও তিনি গাছ অপসারণ করেননি। ফলে দীর্ঘদিন ধরে এলাকার মানুষ ভোগান্তিতে রয়েছেন।

স্থানীয় সেলিম শেখের অভিযোগ, কয়েকজন মিলে রাস্তার জন্য নির্ধারিত জমি ছেড়ে দিলেও চান্দু শেখ জোরপূর্বক সেই জায়গা দখল করছেন। তিনি বাইরে থেকে লোক এনে পুনরায় মাপঝোকের নামে খুঁটি বসিয়ে জমি দখলের চেষ্টা করছেন বলেও অভিযোগ করেন তিনি।

অভিযোগ অস্বীকার করে চান্দু শেখ বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ সঠিক নয়। মাপঝোকের সময় তিনি উপস্থিত ছিলেন না এবং পরবর্তীতে কীভাবে সীমা নির্ধারণ করা হয়েছে সে বিষয়ে তার স্পষ্ট ধারণা নেই বলে দাবি করেন।

এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসির হাসান খান জানান, অভিযোগ পাওয়ার পর বিষয়টি সম্পর্কে অবগত হয়েছেন। সংশ্লিষ্টদের আগামী রোববার অফিসে উপস্থিত হতে বলা হয়েছে এবং মঙ্গলবার উভয় পক্ষকে ডেকে বিষয়টি সমাধানের চেষ্টা করা হবে। এ ঘটনায় দ্রুত সমাধান ও রাস্তার জমি রক্ষায় প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg