শিরোনাম
কালুখালীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন খাগজানা উচ্চ বিদ্যালয় রাজবাড়ীর বালিয়াকান্দি ভেজাল তিল তৈরির দায়ে দুই ব্যবসায়ীকে ৬ লাখ টাকা জরিমানা রাজবাড়ীর কালুখালীতে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৩ রাজবাড়ীর লোকোশেড এলাকায় মাদকবিরোধী মোবাইল কোর্ট: গাঁজাসহ আটক ৫, কারাদণ্ড ও অর্থদণ্ড কালুখালীতে নিখোঁজ জামায়াত কর্মীর হাত-পা বাঁধা দগ্ধ মরদেহ উদ্ধার রাজবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ-আওয়ামী লীগের ৮ সক্রিয় সদস্য গ্রেফতার গোয়ালন্দে পল্লী মঙ্গল কর্মসূচির উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত রাজবাড়ীতে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল রাজবাড়ীর তিন উপজেলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত রাজবাড়ীর পাংশায় মাইক্রোবাস-ইজিবাইক সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ৫

রাজবাড়ীতে পেট্রোল আনতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ শিক্ষার্থীর

স্টাফ রিপোর্টার / ১০৬ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ১ এপ্রিল, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার, 
রাজবাড়ীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মাহাথির (১৮) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে জেলার বালিয়াকান্দি উপজেলায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাহাথির উপজেলার ইসলামপুর গ্রামের বাসিন্দা। তিনি মোটরসাইকেলযোগে রাজবাড়ী শহরের দিকে পেট্রোল আনতে যাচ্ছিলেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, পথিমধ্যে হঠাৎ মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন মাহাথির। ঘটনাস্থল থেকে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের আহাজারিতে ভারী হয়ে উঠেছে চারপাশের পরিবেশ। একই সঙ্গে সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg