শিরোনাম
পাংশায় আমবাগান থেকে ৪২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার রাজবাড়ীতে নিখোঁজের ৪ দিন পর কলেজছাত্রের বস্তাবন্দি মরদেহ উদ্ধার গোয়ালন্দে মা ইলিশ রক্ষায় যৌথ অভিযান, ৫৫০ মিটার অবৈধ জাল জব্দ গোয়ালন্দে আইএফআইসি ব্যাংকের অবিচল বিশ্বাসে ৫০ বছর পূর্তি উদযাপন পাংশায় প্রবাসীর মাছের প্রজেক্টে বিষ প্রয়োগ, লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, দুশ্চিন্তায় রাজবাড়ীর জেলেরা গোয়ালন্দে এসিল্যান্ডের অভিযান বালুবাহী ৬ ট্রাক জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন শত শত মানুষ দৌলতদিয়া পোড়াভিটায় মাদকের বিরুদ্ধে কঠোর প্রশাসন, স্থানীয়দের এক হওয়ার আহ্বান গোয়ালন্দে ইউসিবি ব্যাংকের নতুন এজেন্ট শাখার উদ্বোধন

রাজবাড়ীতে ডিবি পুলিশের অভিযানে ১০০ পিস ইয়াবাসহ আটক ২

স্টাফ রিপোর্টার / ১৮৩ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ১৪ মার্চ, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার,
রাজবাড়ীতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেফতার করেছে।

শুক্রবার (১৩ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন রাজবাড়ী সদর উপজেলার বানীবহ গ্রামের স্বপন পালের ছেলে সুজন পাল (৪০) এবং বাড়িগ্রাম গ্রামের সুবল ভৌমিকের ছেলে অমিত ভৌমিক (২৪)।

জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ অভিযান পরিচালনা করে রাজবাড়ী সদর উপজেলার বড় বাজার সমবায় মার্কেটের আয়াত কসমেটিকসের সামনে পাকা রাস্তার উপর থেকে তাদের আটক করে।

এ সময় তাদের দেহ তল্লাশি করে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং তা জব্দ করা হয়।

রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার ওসি মফিজুর ইসলাম জানান, গ্রেফতারকৃত দুই আসামির বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg