শিরোনাম
কালুখালীতে এনসিপির ১৮ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ ফেসবুক স্ট্যাটাস ঘিরে বিরোধ, কালুখালীতে কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ রাজবাড়ীতে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বাড়াতে সমন্বয় সভা দৌলতদিয়া ফেরিঘাটে মাদকবিরোধী অভিযান, তিনজনের কারাদণ্ড ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের পর গজ থাকার অভিযোগ, গুরুতর অসুস্থ বিথী কালুখালীর শায়লা পারভীন স্বর্ণা বিজেএসে ২৮তম, সহকারী জজ হিসেবে সুপারিশপ্রাপ্ত গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজে এইচএসসি নবীনদের বরণ রাজবাড়ীতে প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় মিলনের যাবজ্জীবন পাংশায় দুর্গাপূজার নিরাপত্তায় পূজা কমিটির নেতাদের সঙ্গে ওসির মতবিনিময় গোয়ালন্দে শিশু ধর্ষণচেষ্টার মামলায় প্রধান আসামি গ্রেপ্তার

গোয়ালন্দে পারিবারিক কলহের জেরে বিষপানে এক ব্যক্তির মৃত্যু

Lutfor Rahman / ১৬২ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার

রাজবাড়ীর গোয়ালন্দে পারিবারিক কলহের জেরে বিষপান করে  বিল্লাল শেখ (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) সকাল আনুমানিক সাড়ে ১০টা দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মৃত বিল্লাল শেখ গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চর দৌলতদিয়া কিতাবদি মোল্লার পাড়া গ্রামের মৃত জয়নাল শেখের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিষয় নিয়ে প্রায় দুই-তিন দিন আগে বিল্লাল শেখের সঙ্গে তার স্ত্রীর কথা কাটাকাটি ও কলহ হয়। এতে ক্ষুব্ধ হয়ে তার স্ত্রী বাবার বাড়িতে চলে যান। এ ঘটনার জেরে সোমবার (৯ মার্চ) দুপুর আনুমানিক ২টা থেকে আড়াইটার মধ্যে কোনো এক সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে বিল্লাল শেখ জমিতে দেয়া ঘাস মারার বিষ পান করেন।

পরে তিনি চিৎকার করলে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তার অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরবর্তীতে সেখানেও তার অবস্থার অবনতি হলে গতকাল রাত আনুমানিক ১১টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়।

গোয়ালন্দ ঘাট থানার ওসি মমিনুল ইসলাম জানান, এ বিষয়ে একটা অপমৃত্যু মামলা হয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg