শিরোনাম
কালুখালীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন খাগজানা উচ্চ বিদ্যালয় রাজবাড়ীর বালিয়াকান্দি ভেজাল তিল তৈরির দায়ে দুই ব্যবসায়ীকে ৬ লাখ টাকা জরিমানা রাজবাড়ীর কালুখালীতে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৩ রাজবাড়ীর লোকোশেড এলাকায় মাদকবিরোধী মোবাইল কোর্ট: গাঁজাসহ আটক ৫, কারাদণ্ড ও অর্থদণ্ড কালুখালীতে নিখোঁজ জামায়াত কর্মীর হাত-পা বাঁধা দগ্ধ মরদেহ উদ্ধার রাজবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ-আওয়ামী লীগের ৮ সক্রিয় সদস্য গ্রেফতার গোয়ালন্দে পল্লী মঙ্গল কর্মসূচির উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত রাজবাড়ীতে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল রাজবাড়ীর তিন উপজেলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত রাজবাড়ীর পাংশায় মাইক্রোবাস-ইজিবাইক সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ৫

দৌলতদিয়ায় ২৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টার / ১০৭ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ৯ মার্চ, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার:
রাজবাড়ীর গোয়ালন্দঘাট থানার মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৯ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে দৌলতদিয়া এলাকার পুড়াভিটা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত জাহিদ শেখ (৩৫) পুড়াভিটা এলাকার মৃত মোতালেব শেখের ছেলে। তিনি ওই এলাকার সালমা নামের এক নারীর বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, গোয়ালন্দঘাট থানার এসআই নাসির উদ্দীন মুন্সী সঙ্গীয় ফোর্সসহ ওই এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় পুড়াভিটা এলাকার একটি বাড়িতে তল্লাশি চালিয়ে জাহিদ শেখকে আটক করা হয়। এ সময় তার বসতঘর থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গোয়ালন্দঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুমিনুল ইসলাম জানান, এ ঘটনায় তার বিরুদ্ধে গোয়ালন্দঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg