শিরোনাম
রাজবাড়ীতে মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে এসবি পরিবহনের বাসচাপায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নিহত গোয়ালন্দে দুই ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা রাজবাড়ীতে জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত গোয়ালন্দে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন, হোটেলকে ৩ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে মশা নিধনে মাঠে পৌর কর্তৃপক্ষ, সপ্তাহে ৩ দিন চলবে স্প্রে রাজবাড়ীতে দৈনিক আজকের দর্পণের এক যুগ পূর্তি উদ্‌যাপন গোয়ালন্দে ৬ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি তুহিন আটক রাজবাড়ীতে রাত আড়াইটায় ট্রাকে অগ্নিকাণ্ড, তদন্তে পুলিশ রাজবাড়ীতে নৈরাজ্য ও সহিংসতা প্রতিরোধে জেলা বিএনপির আলোচনা সভা

গোয়ালন্দে ভোজ্য মশলায় কৃত্রিম রং মেশানোয় ব্যবসায়ীকে জরিমানা

স্টাফ রিপোর্টার / ১৮৬ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : রবিবার, ৮ মার্চ, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার, 

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার সরুপার চর এলাকায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও ভোজ্য মসলার গুণগত মান নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ভোজ্য মশলায় কৃত্রিম রং মেশানোর সময় এক ব্যবসায়ীকে আটক করা হয়।

রোববার (৮ মার্চ) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসীর হাসান খান এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযান চলাকালে এক ব্যবসায়ীকে মসলায় কৃত্রিম রং মেশাতে দেখে হাতেনাতে আটক করা হয়।

পরে তাকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৩ ধারা অনুযায়ী ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসীর হাসান খান বলেন, জনস্বাস্থ্যের কথা বিবেচনায় রেখে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের মান নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg