শিরোনাম
জন্ম-মৃত্যু নিবন্ধনে ঢাকা বিভাগের সেরা ইউএনও গোয়ালন্দের সাথী দাস রাজবাড়ীতে ডিবির অভিযানে ১৫০ পিস ট্যাপেন্টাডলসহ বাবা-ছেলে গ্রেফতার গোয়ালন্দে সাবেক বিএনপি নেতাদের স্বাক্ষরে বহিষ্কারাদেশ, প্রশ্নের মুখে সাবেক নেতারা গোয়ালন্দে ১২৮ পিস ইয়াবা ও মোটরসাইকেলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার দৌলতদিয়া যৌনপল্লিতে ডিবির অভিযান: ১০০ লিটার চোলাই মদসহ গ্রেফতার ১ গোয়ালন্দে স্বপ্ন কুড়ির উদ্যোগে সেরা তিন পুত্রবধূকে সম্মাননা গোয়ালন্দ ভূমি অফিসের চুরির মালামাল উদ্ধার না হওয়ায় ব্যাহত ভূমি সেবা গোয়ালন্দে সন্ত্রাসী হামলায় মুমূর্ষু যুবক, আসামি গ্রেপ্তার ও নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন দৌলতদিয়ায় বাস ডুবির ঘটনায় চালক, হেলপার ও সুপারভাইজার গ্রেপ্তার  বালিয়াকান্দিতে ডিএনসির অভিযানে গাঁজাসহ আটক ৬০ ঊর্ধ্ব বৃদ্ধ, মোবাইল কোর্টে জেল ও ৫০ হাজার টাকা জরিমানা

রাজবাড়ীর গোয়ালন্দে শালিশ বৈঠককে কেন্দ্র করে হামলার অভিযোগ, বাবা-ছেলেসহ আহত ৩

স্টাফ রিপোর্টার / ২৫৭ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ৭ মার্চ, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার,

রাজবাড়ীর গোয়ালন্দে শালিস বৈঠককে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক যুবক ও তার ছোট ভাইয়ের স্ত্রী গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের হোসেন মন্ডলপাড়া এলাকার বাসিন্দা হাসান মন্ডল (৩২) এবং তার ছোট ভাইয়ের স্ত্রী বৃষ্টি আক্তার (২৮)।

আহতদের উদ্ধার করে প্রথমে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় শনিবার (৭ মার্চ) দুপুরে আহত হাসান মন্ডলের বাবা লতিফ মন্ডল (৬৪) গোয়ালন্দঘাট থানায় হামলায় জড়িত ছয়জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তবে শনিবার বিকেল পর্যন্ত পুলিশ কাউকে আটক করতে পারেনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের হোসেন মন্ডলপাড়া এলাকার বাসিন্দা লতিফ মন্ডলের সঙ্গে প্রতিবেশীদের বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বিরোধ নিষ্পত্তির জন্য গত শুক্রবার (৬ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে গ্রামের জলিল মোল্লার বাড়ির উঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে একটি শালিস বৈঠক অনুষ্ঠিত হয়।

শালিসে বিচারকদের রায় প্রত্যাখ্যান করে প্রতিপক্ষের জামাল মোল্লা (৩৫), তার ভাই আয়নাল মোল্লা (৪০), বোন সাহেনা খাতুন (৩৫), আয়নাল মোল্লার স্ত্রী হাসনা খাতুন (৩২), হুমাই শেখ (২৮) ও তার বোন বেলী খাতুন (২৫)সহ কয়েকজন উত্তেজিত হয়ে ওঠেন। এক পর্যায়ে তারা গালিগালাজ শুরু করলে লতিফ মন্ডলের বড় ছেলে হাসান মন্ডল তাদের গালাগাল করতে নিষেধ করেন।

এতে ক্ষিপ্ত হয়ে অভিযুক্তরা দলবদ্ধভাবে ধারালো অস্ত্র দিয়ে হাসান মন্ডলকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। এ সময় তাকে রক্ষা করতে এগিয়ে এলে হাসানের ছোট ভাইয়ের স্ত্রী বৃষ্টি আক্তারকেও কুপিয়ে ও লাঠি দিয়ে পিটিয়ে আহত করা হয়।

অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা হাসান মন্ডলের পকেটে থাকা নগদ ৪০ হাজার টাকা এবং গলায় থাকা প্রায় সাত আনি ওজনের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মমিনুল ইসলাম বলেন, ঘটনার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg