শিরোনাম
রাজবাড়ীতে প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় মিলনের যাবজ্জীবন পাংশায় দুর্গাপূজার নিরাপত্তায় পূজা কমিটির নেতাদের সঙ্গে ওসির মতবিনিময় গোয়ালন্দে শিশু ধর্ষণচেষ্টার মামলায় প্রধান আসামি গ্রেপ্তার পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ মিছিল রাজবাড়ীর নতুন পুলিশ সুপার মীর মনির হোসেন নামজারি ফি ১,১৭০ টাকা, গোয়ালন্দে অতিরিক্ত অর্থ দাবি করলেই এসিল্যান্ডকে জানানোর আহ্বান রাজবাড়ীতে মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত রাজবাড়ী সদর ইউএনও নিরুপমা রায়ের বিদায় বার্তা, পদ্মাকন্যা রাজবাড়ী হৃদয়ে থাকবে গোয়ালন্দে ওজন স্কেলে অভিযান: অতিরিক্ত ওজনের ৫ পরিবহনকে জরিমানা

গোয়ালন্দে গভীর রাতে প্রশাসনের অভিযান, অবৈধ ড্রেজার ও পাইপ ধ্বংস

স্টাফ রিপোর্টার / ১৯২ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ৭ মার্চ, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার, 
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে একটি ড্রেজার মেশিন ও প্রায় ৫০০ ফুট পাইপ ধ্বংস করা হয়েছে।

শুক্রবার (৬ মার্চ) রাত প্রায় ১০টার দিকে গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাহাদুরপুর এলাকায় মরা পদ্মা নদীতে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসীর হাসান খান।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় ড্রেজার মেশিন ব্যবহার করে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করা হচ্ছিল এমন অভিযোগ ছিল। এতে নদীতীরবর্তী এলাকার পরিবেশের ক্ষতি ও আশপাশের কৃষিজমি হুমকির মুখে পড়ার আশঙ্কা তৈরি হয়। অভিযোগের ভিত্তিতে গভীর রাতে অভিযান চালিয়ে ঘটনাস্থলে থাকা একটি ড্রেজার মেশিন ও প্রায় ৫০০ ফুট পাইপ ধ্বংস করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসীর হাসান খান বলেন, অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্য করে কেউ এ ধরনের কর্মকাণ্ড চালালে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, গত ৩ মার্চ গোয়ালন্দ উপজেলা মাসিক সমন্বয় সভায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেন। এর পরপরই এ ধরনের কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের তৎপরতা জোরদার হয়েছে বলে জানা গেছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg