শিরোনাম
রাজবাড়ীতে ডিবির অভিযানে ১৫০ পিস ট্যাপেন্টাডলসহ বাবা-ছেলে গ্রেফতার গোয়ালন্দে সাবেক বিএনপি নেতাদের স্বাক্ষরে বহিষ্কারাদেশ, প্রশ্নের মুখে সাবেক নেতারা গোয়ালন্দে ১২৮ পিস ইয়াবা ও মোটরসাইকেলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার দৌলতদিয়া যৌনপল্লিতে ডিবির অভিযান: ১০০ লিটার চোলাই মদসহ গ্রেফতার ১ গোয়ালন্দে স্বপ্ন কুড়ির উদ্যোগে সেরা তিন পুত্রবধূকে সম্মাননা গোয়ালন্দ ভূমি অফিসের চুরির মালামাল উদ্ধার না হওয়ায় ব্যাহত ভূমি সেবা গোয়ালন্দে সন্ত্রাসী হামলায় মুমূর্ষু যুবক, আসামি গ্রেপ্তার ও নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন দৌলতদিয়ায় বাস ডুবির ঘটনায় চালক, হেলপার ও সুপারভাইজার গ্রেপ্তার  বালিয়াকান্দিতে ডিএনসির অভিযানে গাঁজাসহ আটক ৬০ ঊর্ধ্ব বৃদ্ধ, মোবাইল কোর্টে জেল ও ৫০ হাজার টাকা জরিমানা পরিকল্পনা ছাড়াই গোয়ালন্দ আড়ৎপট্টিতে ড্রেন নির্মাণ, ভারি যান চলাচলে বাড়ছে দুর্ঘটনার শঙ্কা

গোয়ালন্দঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে কথিত হেরোইন ও ইয়াবাসহ আটক ১

স্টাফ রিপোর্টার / ১৫৭ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ২ মার্চ, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টারঃ
রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে ১.৫ গ্রাম কথিত হেরোইন ও ৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

সোমবার (২ মার্চ) দুপুর ১টা ৪৫ মিনিটে থানাধীন পোড়াভিটা শহিদ মিনার সংলগ্ন এলাকা থেকে রাজা শেখ ওরফে মধু (২৫) নামে ওই ব্যক্তিকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত রাজা শেখ পাবনা জেলার আমিনপুর থানার তালেবনগর গ্রামের ফরিদ শেখের ছেলে। তিনি বর্তমানে গোয়ালন্দঘাটের পোড়াভিটা পতিতা পল্লি এলাকায় ভাসমানভাবে বসবাস করছিলেন।

গোয়ালন্দঘাট থানার এসআই (নিঃ) মো. নাসির উদ্দিন মুন্সী সঙ্গীয় ফোর্সসহ অভিযানটি পরিচালনা করেন। এ সময় তার দেহ তল্লাশি করে ১.৫ গ্রাম কথিত হেরোইন ও ৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় গোয়ালন্দঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

গোয়ালন্দঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুমিনুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরও বলেন, মাদক ও অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg