শিরোনাম
দৌলতদিয়ায় আবারও ‘ডিপার্চার চার্জ’ আতঙ্ক বালিয়াকান্দিতে পুলিশের বিশেষ অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ভুয়া ডিবি সেজে ছিনতাইয়ের চেষ্টা, সাহসী ইজিবাইক চালককে পুরস্কৃত করলেন এসপি দৌলতদিয়া ঈদযাত্রা প্রস্তুতি সভায় প্রশাসনকে প্রচ্ছন্ন হুমকি বাস মালিক নেতার রাজবাড়ীতে চাকরি না পাওয়ার ক্ষোভে বিদ্যালয় মাঠ দখল করে পাট চাষের অভিযোগ গোয়ালন্দে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ এর শুভ উদ্বোধন গোয়ালন্দে ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন গোয়ালন্দে স্কুল দপ্তরীর বিরুদ্ধে অনৈতিক সম্পর্ক ও ব্ল্যাকমেইলের অভিযোগ দৌলতদিয়া যৌনপল্লীতে নারীর রহস্য/জনক মৃ/ত্যু দ্বিতীয় পদ্মা সেতুর দাবিতে গোয়ালন্দে মানববন্ধন অনুষ্ঠিত

গোয়ালন্দঘাট থানার বিশেষ অভিযানে হেরোইনসহ আটক ১, ওয়ারেন্টভুক্ত আরও ২ আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার / ১৭৩ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : রবিবার, ১ মার্চ, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টারঃ

গোয়ালন্দঘাট থানা এলাকায় বিশেষ অভিযানে ১০০ গ্রাম হেরোইনসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে পৃথক অভিযানে দুইজন জিআর ওয়ারেন্টভুক্ত আসামিকেও আটক করা হয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ জানায়, দৌলতদিয়া ইউনিয়নের কিয়ামুদ্দিন পাড়া এলাকায় ঢাকা–ফরিদপুর মহাসড়কের বাংলাদেশ হ্যাচারীর সামনে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় মহাসড়ক থেকে নারায়ণ চন্দ্র দাস নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

গ্রেফতারকৃত নারায়ণ চন্দ্র দাস (৬৫) রাজবাড়ী সদর উপজেলার বিনোদপুর ৩ নম্বর ওয়ার্ড, রাজবাড়ী পৌরসভার বাসিন্দা ননী গোপাল দাসের ছেলে। তার দেহ তল্লাশি করে ১০০ (একশত) গ্রাম কথিত হেরোইন উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ওয়ারেন্টভুক্ত  আসামী  মো. আসিফ সরদার তিনি গোয়ালন্দ উপজেলার হোসেন মন্ডলের পাড়া আলী আব্বাসের ছেলে এবং গোয়ালন্দ উপজেলার তেনা পচা  গ্রামের সিদ্দিক খার ছেলে চাঁন মিয়া খাঁ তাদেরকে পৃথক অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।

গোয়ালন্দঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুমিনুল ইসলাম জানান, মাদক ও অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg