শিরোনাম
রাজবাড়ীতে প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় মিলনের যাবজ্জীবন পাংশায় দুর্গাপূজার নিরাপত্তায় পূজা কমিটির নেতাদের সঙ্গে ওসির মতবিনিময় গোয়ালন্দে শিশু ধর্ষণচেষ্টার মামলায় প্রধান আসামি গ্রেপ্তার পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ মিছিল রাজবাড়ীর নতুন পুলিশ সুপার মীর মনির হোসেন নামজারি ফি ১,১৭০ টাকা, গোয়ালন্দে অতিরিক্ত অর্থ দাবি করলেই এসিল্যান্ডকে জানানোর আহ্বান রাজবাড়ীতে মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত রাজবাড়ী সদর ইউএনও নিরুপমা রায়ের বিদায় বার্তা, পদ্মাকন্যা রাজবাড়ী হৃদয়ে থাকবে গোয়ালন্দে ওজন স্কেলে অভিযান: অতিরিক্ত ওজনের ৫ পরিবহনকে জরিমানা

গোয়ালন্দে যুবলীগের উদ্যোগে অফিস পুনরুদ্ধারের দাবি, প্রশাসনের নজরদারি জোরদার

স্টাফ রিপোর্টার / ৩৮৪ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬

0Shares

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা বাংলাদেশ আওয়ামী লীগ কার্যালয়ে শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি এবং কার্যালয় পুনরুদ্ধারের একটি ব্যানার স্থাপন করা হয়। ব্যানারটি উপজেলা বাংলাদেশ যুবলীগ-এর সমাজকল্যাণ সম্পাদক মো. আশরাফুল ইসলামের নামে টানানো হয়েছিল বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গোয়ালন্দ বাজারের প্রধান সড়কে অবস্থিত একতলা ভবনটিই উপজেলা আওয়ামী লীগের কার্যালয় হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। সরকারের পতনের পর বিক্ষুব্ধদের হামলায় ভবনটিতে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এরপর দীর্ঘদিন ধরে কার্যালয়টি পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল।

শনিবার সকালে কার্যালয়ের ভেতরে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি স্থাপন এবং মূল ফটকে পুনরুদ্ধারের ব্যানার টানানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দলীয় স্লোগান দিতে দেখা যায় পৌর যুবলীগ নেতা মো. সুরুজ শেখকে। সেখানে তিনি দাবি করেন, উপজেলা যুবলীগের সমাজকল্যাণ সম্পাদক মো. আশরাফুল ইসলামের নির্দেশে কার্যালয়টি পুনরুদ্ধার করা হয়েছে।

তবে শনিবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, ভবনের সামনে কোনো ব্যানার বা ভেতরে কোনো ছবি নেই। সেখানে একজন পুলিশ সদস্য দায়িত্ব পালন করছিলেন। আশপাশের ব্যবসায়ীরা বিষয়টি নিয়ে মন্তব্য করতে রাজি হননি।
যুবলীগ নেতা আশরাফুল ইসলাম ফোনে জানান, ভোরে নেতাকর্মীরা ব্যানার টানিয়ে কার্যালয়ের কার্যক্রম পুনরায় শুরু করেন এবং প্রায় ১৮ মাস পর নেতৃবৃন্দের ছবি পুনঃস্থাপন করা হয়।

এ বিষয়ে উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাধারণ সম্পাদক মো. মোশারফ আহমেদ বলেন, দলটির কার্যক্রম নিষিদ্ধ থাকায় এ বিষয়ে প্রশাসনই সিদ্ধান্ত নেবে; তাদের কিছু বলার নেই।

অন্যদিকে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম জানান, কার্যালয়টি পুলিশের নজরদারিতেই রয়েছে। তবে কিছু ব্যক্তি পুলিশের অগোচরে ছবি ও ব্যানার টানিয়ে ভিডিও ধারণ করে দ্রুত স্থান ত্যাগ করে এবং পরে তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়। তিনি দাবি করেন, ভিডিও ধারণের পর তারাই ব্যানার ও ছবিগুলো খুলে নিয়ে গেছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg