শিরোনাম
রাজবাড়ীতে প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় মিলনের যাবজ্জীবন পাংশায় দুর্গাপূজার নিরাপত্তায় পূজা কমিটির নেতাদের সঙ্গে ওসির মতবিনিময় গোয়ালন্দে শিশু ধর্ষণচেষ্টার মামলায় প্রধান আসামি গ্রেপ্তার পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ মিছিল রাজবাড়ীর নতুন পুলিশ সুপার মীর মনির হোসেন নামজারি ফি ১,১৭০ টাকা, গোয়ালন্দে অতিরিক্ত অর্থ দাবি করলেই এসিল্যান্ডকে জানানোর আহ্বান রাজবাড়ীতে মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত রাজবাড়ী সদর ইউএনও নিরুপমা রায়ের বিদায় বার্তা, পদ্মাকন্যা রাজবাড়ী হৃদয়ে থাকবে গোয়ালন্দে ওজন স্কেলে অভিযান: অতিরিক্ত ওজনের ৫ পরিবহনকে জরিমানা

গোয়ালন্দে নিষিদ্ধ কারেন্ট জালসহ জেলে আটক, লক্ষাধিক মিটার জাল ধ্বংস

স্টাফ রিপোর্টার / ১৩৫ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার:

গোয়ালন্দ উপজেলার পদ্মা নদী এলাকায় জাটকা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল উদ্ধার করেছে প্রশাসন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে পরিচালিত এ অভিযানে ৩০০ মিটার নিষিদ্ধ কারেন্ট জালসহ শাহ আলম শেখ (২০) নামের এক জেলেকে আটক করা হয়।
আটক শাহ আলম শেখ উপজেলার আইনুদ্দিন প্রামানিকের পাড়া গ্রামের বাসিন্দা হিরু শেখের ছেলে।
মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, গোয়ালন্দ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম এবং দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ত্রিনাথ সাহার নেতৃত্বে দুপুর আড়াইটার দিকে উপজেলার কলাবাগান এলাকায় নদীতে অভিযান চালানো হয়। এ সময় নদীতে পরিত্যক্ত অবস্থায় প্রায় এক লক্ষ মিটার কারেন্ট জাল উদ্ধার করা হয়। পাশাপাশি ৩০০ মিটার কারেন্ট জালসহ এক জেলেকে আটক করা হয়।
অভিযান চলাকালে পরিত্যক্ত অবস্থায় প্রায় ৫ কেজি ইলিশ মাছও উদ্ধার করা হয়। পরে মাছগুলো স্থানীয় একটি মাদ্রাসায় বিতরণ করা হয়। উদ্ধার করা বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
আটক জেলের বিরুদ্ধে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg