শিরোনাম
পাংশায় আমবাগান থেকে ৪২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার রাজবাড়ীতে নিখোঁজের ৪ দিন পর কলেজছাত্রের বস্তাবন্দি মরদেহ উদ্ধার গোয়ালন্দে মা ইলিশ রক্ষায় যৌথ অভিযান, ৫৫০ মিটার অবৈধ জাল জব্দ গোয়ালন্দে আইএফআইসি ব্যাংকের অবিচল বিশ্বাসে ৫০ বছর পূর্তি উদযাপন পাংশায় প্রবাসীর মাছের প্রজেক্টে বিষ প্রয়োগ, লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, দুশ্চিন্তায় রাজবাড়ীর জেলেরা গোয়ালন্দে এসিল্যান্ডের অভিযান বালুবাহী ৬ ট্রাক জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন শত শত মানুষ দৌলতদিয়া পোড়াভিটায় মাদকের বিরুদ্ধে কঠোর প্রশাসন, স্থানীয়দের এক হওয়ার আহ্বান গোয়ালন্দে ইউসিবি ব্যাংকের নতুন এজেন্ট শাখার উদ্বোধন

দেশের সর্বোচ্চ ভোট ব্যবধানে জয়ের রেকর্ড গড়লেন রাজবাড়ীর হারুন-অর-রশিদ

স্টাফ রিপোর্টার / ১১২ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টারঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশের ৩০০ আসনের মধ্যে সবচেয়ে বড় ব্যবধানে বিজয় অর্জন করে নতুন রেকর্ড গড়েছেন রাজবাড়ী–২ (পাংশা–বালিয়াকান্দি–কালুখালী) আসনের মো. হারুন-অর-রশিদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত এই প্রার্থী নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে প্রায় ১ লাখ ৭০ হাজার ভোট বেশি পেয়ে জয়ী হন, যা এবারের নির্বাচনে দেশের সর্বোচ্চ ব্যবধান।

তিনি মোট ২ লাখ ৩৭ হাজার ২৫৪ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোট সমর্থিত এনসিপি প্রার্থী জামিল হিজাযী পান ৬৭ হাজার ২৯৯ ভোট। এই বিপুল ব্যবধানে জয়ের ফলে রাজবাড়ী জেলায় দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে।

অন্যদিকে রাজবাড়ী–১ (সদর ও কালুখালী) আসনে বিএনপি প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম প্রায় ৫৪ হাজার ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১ লাখ ৫৪ হাজার ৫৪১ ভোট, আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পান ১ লাখ ১ হাজার ভোট।

এক পরিসংখ্যান অনুযায়ী, এবারের নির্বাচনে সর্বোচ্চ ব্যবধানে জয়ী শীর্ষ পাঁচ আসন হলো, রাজবাড়ী–২ মো. হারুন-অর-রশিদ: ১,৬৯,৯৫৫ ভোট বগুড়া–৭ মোরশেদ মিল্টন: ১,৪৭,৫৪৭ ভোট ঠাকুরগাঁও–১ মির্জা ফখরুল ইসলাম আলমগীর: ১,৪৬,৩৭৮ ভোট কিশোরগঞ্জ–৬ মো. শরীফুল আলম: ১,৪৩,০৬৪ ভোট টাঙ্গাইল–২ আবদুস সালাম পিন্টু: ১,৩৭,৩৪২ ভোট বিজয়ের পর প্রতিক্রিয়ায় হারুন-অর-রশিদ বলেন, দীর্ঘদিনের বঞ্চনা ও কষ্টের প্রতিফলন হিসেবে এলাকার মানুষ ধানের শীষ প্রতীকে বিপুল ভোট দিয়েছেন। এজন্য তিনি ভোটার, দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

রাজবাড়ীর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা সুলতানা আক্তার জানান, জেলার দুটি আসনেই শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। ফল ঘোষণার পরও কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

 

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg