স্টাফ রিপোর্টার :
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে গোয়ালন্দ উপজেলায় গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে লিফলেট বিতরণ কর্মসূচি শুরু হয়েছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, রাজবাড়ী জেলা শাখার সিনিয়র যুগ্ম মুখ্য সংগঠক আকিব সরদারের নেতৃত্বে এ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করা হয়। গোয়ালন্দ উপজেলার বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণের মাধ্যমে গণভোটের পক্ষে জনমত গঠনের লক্ষ্যে এ কার্যক্রম পরিচালিত হয়।
সংগঠনের নেতারা জানান, রাজবাড়ী জেলার সকল উপজেলায় ধারাবাহিকভাবে গণভোটের পক্ষে জনসমর্থন আদায়ে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গোয়ালন্দ উপজেলায় লিফলেট বিতরণ কর্মসূচি শুরু করা হয়েছে। দীর্ঘদিন ধরেই এ আন্দোলন চলমান রয়েছে বলেও জানান তারা।
এ বিষয়ে সিনিয়র যুগ্ম মুখ্য সংগঠক আকিব সরদার বলেন,
আমরা সবসময় রাজপথে আছি গণভোটের পক্ষে জনসমর্থন আদায়ে। পৌরসভার প্রতিটি ওয়ার্ড এবং ইউনিয়নের ওয়ার্ডে ওয়ার্ডে, হাটবাজারসহ ঘরে ঘরে গণভোটের পক্ষে বার্তা পৌঁছে দেব।
এ সময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, রাজবাড়ী জেলা শাখার সদস্য সচিব আবু রায়হান রাফি, অ্যাডভোকেট নাজমুল হক, যুগ্ম আহ্বায়ক রবিউল হাসান রবিন, সংগঠক জামিরুল ইসলাম, যুগ্ম সদস্য সচিব অনিক প্রামানিকসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।
এছাড়াও মো. আবির হাসান, মেহেদী নূর, হেলাল, সিয়াম ও আহাদসহ আরও অনেকে কর্মসূচিতে অংশ নেন। নেতারা বলেন, গণভোটের পক্ষে জনসমর্থন আদায়ে আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে।