শিরোনাম
দৌলতদিয়ায় আবারও ‘ডিপার্চার চার্জ’ আতঙ্ক বালিয়াকান্দিতে পুলিশের বিশেষ অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ভুয়া ডিবি সেজে ছিনতাইয়ের চেষ্টা, সাহসী ইজিবাইক চালককে পুরস্কৃত করলেন এসপি দৌলতদিয়া ঈদযাত্রা প্রস্তুতি সভায় প্রশাসনকে প্রচ্ছন্ন হুমকি বাস মালিক নেতার রাজবাড়ীতে চাকরি না পাওয়ার ক্ষোভে বিদ্যালয় মাঠ দখল করে পাট চাষের অভিযোগ গোয়ালন্দে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ এর শুভ উদ্বোধন গোয়ালন্দে ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন গোয়ালন্দে স্কুল দপ্তরীর বিরুদ্ধে অনৈতিক সম্পর্ক ও ব্ল্যাকমেইলের অভিযোগ দৌলতদিয়া যৌনপল্লীতে নারীর রহস্য/জনক মৃ/ত্যু দ্বিতীয় পদ্মা সেতুর দাবিতে গোয়ালন্দে মানববন্ধন অনুষ্ঠিত

গোয়ালন্দে জামায়াতে ইসলামীর গণমিছিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার / ১৫৭ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":2,"effects":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

0Shares

স্টাফ রিপোর্টার।। 

রাজবাড়ীর গোয়ালন্দে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে একটি গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) বিকেল ৪টা ৪৫ মিনিটে গোয়ালন্দ শহীদ মহিউদ্দিন আনসার ক্লাব মাঠ প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়।

গণমিছিলটি গোয়ালন্দ আনসার ক্লাব মাঠ থেকে থানা রোড, বাজার রোড, গোয়ালন্দ বাসস্ট্যান্ড, পদ্মার মোড়, ক্ষুদিরাম সরকার পাড়া রোড, ঘোনাপাড়া রোড ও কাঁচা বাজার প্রদক্ষিণ করে গোয়ালন্দ বাজার বড় মসজিদ প্রাঙ্গণে এসে শেষ হয়।

গণমিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মোঃ নুরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী রাজবাড়ী জেলা শাখার সেক্রেটারি আলিমুজ্জামান আলী এবং সাবেক আমির আক্তারুজ্জামান।

এছাড়াও উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা জামায়াতে ইসলামী আমির গোলাম আযম মীর মালত, সেক্রেটারি অ্যাডভোকেট মোশারফ হোসেন, পৌর আমির মাওলানা জালাল উদ্দিন প্রামানিক, বায়তুল মাল সম্পাদক মোঃ আইয়ুব মিয়া, ছোট ভাকলা ইউনিয়ন জামায়াতে ইসলামী আমির মোঃ ইমরান হোসেনসহ দলীয় নেতাকর্মী ও সমর্থকরা।

গণমিছিলের শুরুতে সংক্ষিপ্ত বক্তব্যে প্রধান অতিথি অ্যাডভোকেট মোঃ নুরুল ইসলাম বলেন, গত ৫৪ বছরে দেশের মানুষ পরিবর্তন হয়েছে। এবার একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার সময় এসেছে। তিনি কোরআনের আলোকে দেশ পরিচালনার সুযোগ দিতে আগামী ১২ ফেব্রুয়ারি দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

তিনি আরও বলেন, দীর্ঘ ১৭ বছরের জুলুম-নির্যাতনের পর ফ্যাসিবাদী সরকার দেশ ছেড়ে পালিয়েছে। ভবিষ্যতে যেন আর কোনো ফ্যাসিবাদের পুনরাবৃত্তি না ঘটে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের গণজোয়ারের মতো জাতীয় সংসদ নির্বাচনেও দেশব্যাপী গণজোয়ার সৃষ্টি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

গোয়ালন্দ উপজেলার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, নদীভাঙন রোধ, রাস্তাঘাট নির্মাণসহ এলাকার সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় সব উদ্যোগ নেওয়া হবে। নির্বাচিত হলে দুর্নীতি, অনিয়ম, ঘুষ-বাণিজ্য ও চাঁদাবাজি সম্পূর্ণভাবে দূর করার প্রতিশ্রুতি দেন তিনি।

 

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg