শিরোনাম
স্কুল ফাঁকি দিয়ে পুকুরে গোসল, স্বাক্ষর জালিয়াতির অভিযোগে ৪ শিক্ষার্থীকে সতর্ক করল প্রশাসন গোয়ালন্দে বিটুমিন কারখানায় বয়লার বিস্ফোরণ, দুই শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক রাজবাড়ীতে একাধিক মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি মুক্তার মৃধা র‌্যাবের হাতে গ্রেপ্তার সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে গোয়ালন্দ থানায় জিডি দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে পণ্যবাহী ট্রাককে ঘিরে অতিরিক্ত ভাড়া দাবি ও হয়রানির অভিযোগ অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাজবাড়ীতে মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া পরিষদের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্য ও নাশকতার পরিকল্পনার প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ মিছিল গোয়ালন্দে বসতঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মাদক ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান, জনবান্ধব কর্মকর্তা হিসেবে পরিচিতি পাচ্ছেন এসিল্যান্ড মুনতাসীর

রাজবাড়ী জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহিন শেখ বিমানবন্দর থেকে আটক

স্টাফ রিপোর্টার / ১৭২ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার :
নিষিদ্ধ ঘোষিত রাজবাড়ী জেলা ছাত্রলীগের সভাপতি মো. শাহিন শেখকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট থেকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
শুক্রবার (১৬ জানুয়ারি) বিকাল পৌনে ৩টার দিকে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার তাপস কুমার পাল।
আটক শাহিন শেখ রাজবাড়ী সদর উপজেলার বাসিন্দা এবং মৃত লোকমান শেখের ছেলে। তিনি ২০২২ সালের মার্চ মাসে রাজবাড়ী জেলা ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে শাহিন শেখ আত্মগোপনে ছিলেন। দীর্ঘদিন পর বিদেশে যাওয়ার চেষ্টাকালে বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে তাকে আটক করা হয়।

পুলিশ আরও জানায়, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন শেষে শাহিন শেখকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। তার বিরুদ্ধে কোনো মামলা বা অভিযোগ রয়েছে কি না সে বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg