শিরোনাম
রাজবাড়ীতে প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় মিলনের যাবজ্জীবন পাংশায় দুর্গাপূজার নিরাপত্তায় পূজা কমিটির নেতাদের সঙ্গে ওসির মতবিনিময় গোয়ালন্দে শিশু ধর্ষণচেষ্টার মামলায় প্রধান আসামি গ্রেপ্তার পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ মিছিল রাজবাড়ীর নতুন পুলিশ সুপার মীর মনির হোসেন নামজারি ফি ১,১৭০ টাকা, গোয়ালন্দে অতিরিক্ত অর্থ দাবি করলেই এসিল্যান্ডকে জানানোর আহ্বান রাজবাড়ীতে মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত রাজবাড়ী সদর ইউএনও নিরুপমা রায়ের বিদায় বার্তা, পদ্মাকন্যা রাজবাড়ী হৃদয়ে থাকবে গোয়ালন্দে ওজন স্কেলে অভিযান: অতিরিক্ত ওজনের ৫ পরিবহনকে জরিমানা

গোয়ালন্দে ইউএনওকে সামাজিক যোগাযোগমাধ্যমে খোলা বার্তা দিলেন যুবক নাজমুল

স্টাফ রিপোর্টার / ২৭৩ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার:রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় নাজমুল নামের এক যুবক সামাজিক যোগাযোগমাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)-কে উদ্দেশ্য করে একটি খোলা বার্তা দিয়েছেন। ওই বার্তায় তিনি সময় হলে ইউএনওকে তাঁর ডায়েরির পাতা উল্টে দেখার অনুরোধ জানান।
নাজমুল তার পোস্টে উল্লেখ করেন, ইউএনওর ডায়েরিতে তার দেওয়া দুটি অপ্রয়োজনীয় অভিযোগ লেখা রয়েছে বলে তিনি দাবি করেন। অভিযোগ দুটি মূলত জনস্বার্থ ও নাগরিক ভোগান্তি কমানোর সঙ্গে সংশ্লিষ্ট।
বার্তায় নাজমুল প্রথমত বলেন, জরুরি নির্দেশনা ও ধর্মীয় কারণে (কোনো মানুষের মৃত্যু হলে সে সংক্রান্ত ঘোষণা) মাইকিং ছাড়া সব ধরনের বিজ্ঞাপনমূলক মাইকিং নিয়ন্ত্রণে আনা প্রয়োজন। একই সঙ্গে মাইকিংয়ের নির্দিষ্ট সময় ও সাউন্ড লিমিট নির্ধারণ করার দাবি জানান তিনি, যাতে সাধারণ মানুষ শব্দদূষণের হাত থেকে রক্ষা পায়।
দ্বিতীয়ত, তিনি শুষ্ক মৌসুমে গোয়ালন্দ বাজার ও আশপাশের সড়কে ধুলোবালি নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। বাজার ও রাস্তা পরিষ্কার রাখা হলে মানুষের চলাচল আরও সহজ ও স্বাস্থ্যসম্মত হবে বলেও উল্লেখ করেন তিনি।
স্থানীয়দের মতে, নাজমুলের উত্থাপিত বিষয়গুলো দীর্ঘদিনের বাস্তব সমস্যা এবং এসব বিষয়ে প্রশাসনের উদ্যোগ নেওয়া হলে সাধারণ মানুষের ভোগান্তি অনেকটাই কমবে।
এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে জনস্বার্থে উত্থাপিত দাবিগুলো গুরুত্বসহকারে বিবেচনার দাবি জানিয়েছেন সচেতন মহল।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg