শিরোনাম
রাজবাড়ীর নতুন পুলিশ সুপার মীর মনির হোসেন নামজারি ফি ১,১৭০ টাকা, গোয়ালন্দে অতিরিক্ত অর্থ দাবি করলেই এসিল্যান্ডকে জানানোর আহ্বান রাজবাড়ীতে মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত রাজবাড়ী সদর ইউএনও নিরুপমা রায়ের বিদায় বার্তা, পদ্মাকন্যা রাজবাড়ী হৃদয়ে থাকবে গোয়ালন্দে ওজন স্কেলে অভিযান: অতিরিক্ত ওজনের ৫ পরিবহনকে জরিমানা বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে বিরোধ, বাঁশের বেড়ায় ৪ পরিবার অবরুদ্ধ দৌলতদিয়ায় বাসে অগ্নিকাণ্ডের মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার গোয়ালন্দে ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সম্মেলন অনুষ্ঠিত নতুন কমিটিতে সভাপ রাজবাড়ীতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ দৌলতদিয়ায় দাঁড়িয়ে থাকা বাসে আগুন, অজ্ঞাত ৪০-৫০ জনের বিরুদ্ধে মামলা

গোয়ালন্দে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন মোঃ মুনতাসির হাসান খান

স্টাফ রিপোর্টার / ৩৬২ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫

0Shares

স্টাফ রিপোর্টার”রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় নতুন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেছেন জনাব মোঃ মুনতাসির হাসান খান। শুক্রবার (১২ ডিসেম্বর) তিনি আনুষ্ঠানিকভাবে দাফতরিক দায়িত্ব গ্রহণ করেন।

দায়িত্ব গ্রহণ উপলক্ষে  উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)  সাথী দাস  নবাগত এ কর্মকর্তাকে ফুল দিয়ে বরণ করে নেন এবং নতুন কর্মস্থলে তার সফলতা কামনা করেন।

এর আগে গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুজ্জামান বদলি হয়ে বরিশাল কমিশনারের কার্যালয়ে সিনিয়র সহকারী সচিব হিসেবে যোগদান করায় ১০ ডিসেম্বর পদটি শূন্য হয়।
স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, নতুন সহকারী কমিশনার (ভূমি) দায়িত্ব গ্রহণের মাধ্যমে ভূমি সংক্রান্ত সেবার গতি আরও বৃদ্ধি পাবে এবং সাধারণ মানুষের দীর্ঘদিনের ভোগান্তি কমাতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন কর।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg