শিরোনাম
গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজে এইচএসসি নবীনদের বরণ রাজবাড়ীতে প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় মিলনের যাবজ্জীবন পাংশায় দুর্গাপূজার নিরাপত্তায় পূজা কমিটির নেতাদের সঙ্গে ওসির মতবিনিময় গোয়ালন্দে শিশু ধর্ষণচেষ্টার মামলায় প্রধান আসামি গ্রেপ্তার পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ মিছিল রাজবাড়ীর নতুন পুলিশ সুপার মীর মনির হোসেন নামজারি ফি ১,১৭০ টাকা, গোয়ালন্দে অতিরিক্ত অর্থ দাবি করলেই এসিল্যান্ডকে জানানোর আহ্বান রাজবাড়ীতে মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত রাজবাড়ী সদর ইউএনও নিরুপমা রায়ের বিদায় বার্তা, পদ্মাকন্যা রাজবাড়ী হৃদয়ে থাকবে

গোয়ালন্দে মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবকের মৃত্যু

স্টাফ রিপোর্টার / ২৫৫ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

0Shares

স্টাফ রিপোর্টার”রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় সেচ মোটরে সুইচ দিতে গিয়ে রোকন উদ্দিন রোমান (৪২) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার উজানচর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের শ্রীদাম দত্তপাড়া (লেকপাড়া) মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রোকন উদ্দিন রোমান ওই গ্রামের মো. খাদেম শেখের ছেলে। পেশায় তিনি একজন তরুণ কৃষি উদ্যোক্তা ছিলেন। সংসারে তার স্ত্রীসহ রেদোয়ান শেখ (৯) ও রাফিয়া আক্তার (৩) নামে দুই সন্তান রয়েছে।

নিহতের শ্বশুর মো. সিদ্দিক মন্ডল জানান, সকাল ১০টার দিকে ভুট্টাক্ষেতে পানি দেওয়ার জন্য ঘরে থাকা সেচ মোটরের সুইচ অন করতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন রোমান। সঙ্গে সঙ্গে তাকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। সেখান থেকে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

স্থানীয় এলাকায় রোমানের অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg