শিরোনাম
কালুখালীতে এনসিপির ১৮ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ ফেসবুক স্ট্যাটাস ঘিরে বিরোধ, কালুখালীতে কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ রাজবাড়ীতে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বাড়াতে সমন্বয় সভা দৌলতদিয়া ফেরিঘাটে মাদকবিরোধী অভিযান, তিনজনের কারাদণ্ড ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের পর গজ থাকার অভিযোগ, গুরুতর অসুস্থ বিথী কালুখালীর শায়লা পারভীন স্বর্ণা বিজেএসে ২৮তম, সহকারী জজ হিসেবে সুপারিশপ্রাপ্ত গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজে এইচএসসি নবীনদের বরণ রাজবাড়ীতে প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় মিলনের যাবজ্জীবন পাংশায় দুর্গাপূজার নিরাপত্তায় পূজা কমিটির নেতাদের সঙ্গে ওসির মতবিনিময় গোয়ালন্দে শিশু ধর্ষণচেষ্টার মামলায় প্রধান আসামি গ্রেপ্তার

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় রাজবাড়ীর খানখানাপুরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার / ১৮২ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫

0Shares

স্টাফ রিপোর্টার:সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় রাজবাড়ীর খানখানাপুর ঈদগাহ কমপ্লেক্স জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বাদ জুমা এ দোয়া মাহফিলের আয়োজন করে রাজবাড়ী সদর উপজেলা ও পৌর বিএনপি, গোয়ালন্দ উপজেলা ও পৌর বিএনপি এবং সকল সহযোগী সংগঠন।

দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি ও রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট মোঃ আসলাম মিয়া, সদর উপজেলা বিএনপির আহবায়ক আবুল হোসেন গাজী, রাজবাড়ী পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র তোফাজ্জল হোসেন মিয়া, গোয়ালন্দ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মজিবর রহমান মজি মোল্লা, সহ-সভাপতি জিয়াউল হুদা উজ্জ্বল প্রমূখ।

দোয়া মাহফিলে জেলা-উপজেলা বিএনপি, যুবদল, কৃষকদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন এলাকার অসংখ্য সাধারণ মানুষ অংশ নেন।

উপস্থিত সবাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দ্রুত রোগমুক্তি কামনা করে মোনাজাতে অংশ নেন।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg