শিরোনাম
দৌলতদিয়ায় আবারও ‘ডিপার্চার চার্জ’ আতঙ্ক বালিয়াকান্দিতে পুলিশের বিশেষ অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ভুয়া ডিবি সেজে ছিনতাইয়ের চেষ্টা, সাহসী ইজিবাইক চালককে পুরস্কৃত করলেন এসপি দৌলতদিয়া ঈদযাত্রা প্রস্তুতি সভায় প্রশাসনকে প্রচ্ছন্ন হুমকি বাস মালিক নেতার রাজবাড়ীতে চাকরি না পাওয়ার ক্ষোভে বিদ্যালয় মাঠ দখল করে পাট চাষের অভিযোগ গোয়ালন্দে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ এর শুভ উদ্বোধন গোয়ালন্দে ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন গোয়ালন্দে স্কুল দপ্তরীর বিরুদ্ধে অনৈতিক সম্পর্ক ও ব্ল্যাকমেইলের অভিযোগ দৌলতদিয়া যৌনপল্লীতে নারীর রহস্য/জনক মৃ/ত্যু দ্বিতীয় পদ্মা সেতুর দাবিতে গোয়ালন্দে মানববন্ধন অনুষ্ঠিত

রাজবাড়ীতে অভিভাবকদের চাপে দেড় ঘণ্টা দেরিতে প্রাথমিকের পরীক্ষা শুরু

স্টাফ রিপোর্টার / ১৭৩ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

0Shares

স্টাফ রিপোর্টার: রাজবাড়ী শহরের টাউন মক্তব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবকদের তোপের মুখে দেড় ঘণ্টা দেরিতে প্রাথমিক সমাপনী পরীক্ষাসহ সব পরীক্ষার কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) সকাল থেকে শুরু হওয়া এই পরিস্থিতিতে বিদ্যালয় প্রাঙ্গণে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

সকালে অভিভাবকরা সন্তানদের নিয়ে কেন্দ্রের সামনে পৌঁছালে দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা পরীক্ষা নিতে অনিচ্ছা প্রকাশ করেন। এ ঘটনাকে কেন্দ্র করে অভিভাবক ও শিক্ষকদের মধ্যে বাকবিতণ্ডা তৈরি হয়। এক পর্যায়ে বিদ্যালয়ের দ্বিতীয় শাখায় হাতাহাতির পরিস্থিতি সৃষ্টি হয়। এতে শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়ে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এবং জেলা প্রশাসক সুলতানা আক্তার হস্তক্ষেপ করেন। পরে বেলা সাড়ে ১১টার দিকে প্রশাসনের মধ্যস্থতায় বিদ্যালয়ের দুই শাখাতেই পরীক্ষা শুরু হয়। যারা উপস্থিত থাকতে পারেনি তাদের জন্য পরবর্তী সময়ে বিশেষ পরীক্ষার ব্যবস্থা করা হবে বলে জানানো হয়।

জেলা প্রশাসক বলেন,পরীক্ষা  বন্ধ রেখে কর্মবিরতি পালন ও এই কাজে উৎসাহদাতাদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বেশিরভাগ বিদ্যালয়ে পরীক্ষা স্বাভাবিকভাবে চলছে, শুধু কিছু বিচ্ছিন্ন স্থানে সমস্যা তৈরি হয়েছে।

অন্যদিকে অভিভাবকদের অভিযোগ, দাবি আদায়ের নামে শিক্ষার্থীদের জিম্মি করে অযথা আতঙ্ক তৈরি করা হয়েছে। এ ঘটনায় জড়িত শিক্ষকদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান তারা।
এদিকে পুরো জেলায় পাঁচটি উপজেলাজুড়ে মোট ৪৮২টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

 

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg