শিরোনাম
কালুখালীতে এনসিপির ১৮ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ ফেসবুক স্ট্যাটাস ঘিরে বিরোধ, কালুখালীতে কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ রাজবাড়ীতে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বাড়াতে সমন্বয় সভা দৌলতদিয়া ফেরিঘাটে মাদকবিরোধী অভিযান, তিনজনের কারাদণ্ড ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের পর গজ থাকার অভিযোগ, গুরুতর অসুস্থ বিথী কালুখালীর শায়লা পারভীন স্বর্ণা বিজেএসে ২৮তম, সহকারী জজ হিসেবে সুপারিশপ্রাপ্ত গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজে এইচএসসি নবীনদের বরণ রাজবাড়ীতে প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় মিলনের যাবজ্জীবন পাংশায় দুর্গাপূজার নিরাপত্তায় পূজা কমিটির নেতাদের সঙ্গে ওসির মতবিনিময় গোয়ালন্দে শিশু ধর্ষণচেষ্টার মামলায় প্রধান আসামি গ্রেপ্তার

রাজবাড়ী-১ আসনে বিএনপি প্রার্থীর পক্ষে গোয়ালন্দে শ্রমিক দলের শো-ডাউন

স্টাফ রিপোর্টার / ২১৫ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫

0Shares

স্টাফ রিপোর্টার”আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজবাড়ী-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের সমর্থনে গণসংযোগ ও শো-ডাউন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে গোয়ালন্দ উপজেলা শ্রমিক দলের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে অংশ নেয় নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতি, যা পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি করে।

গোয়ালন্দ উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. সরোয়ার হোসেন মোল্লার নেতৃত্বে দৌলতদিয়া বাস টার্মিনাল এলাকা থেকে মোটরশোভাযাত্রাটি শুরু হয়। সহস্রাধিক মোটরসাইকেল, রিকশা, অটোরিকশা ও অটোভ্যানের অংশগ্রহণে শো-ডাউনটি দৌলতদিয়া টার্মিনাল থেকে যাত্রা শুরু করে গোয়ালন্দ বাজার হয়ে ঢাকা–খুলনা মহাসড়কের বিভিন্ন অংশ প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

গণসংযোগে জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. শাহ আলম, জেলা বিএনপির সাবেক স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মো. উসমান খান, দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. মোহন মণ্ডল, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. আবুল কাশেম মিয়া, সিনিয়র সহ-সভাপতি জামাল ফকীর, ফেরদৌস দেওয়ান, মো. সুমন মোল্লা, উপজেলা পরিবহণ শ্রমিক দলের সভাপতি শহীদ মোল্লা, সাধারণ সম্পাদক মেহেদী কামাল, দৌলতদিয়া ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মো. নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কর্মসূচিতে বক্তব্য দেন উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. সরোয়ার হোসেন মোল্লা। তিনি বলেন,জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা ও দেশে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে শ্রমিক সমাজ ঐক্যবদ্ধভাবে কাজ করছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg