শিরোনাম
গোয়ালন্দে বন্ধন সীডের টমেটো চাষে সফলতার হাতছানি, বিঘায় আড়াই লাখ টাকা আয়ের সম্ভাবনা রাজবাড়ীতে মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে এসবি পরিবহনের বাসচাপায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নিহত গোয়ালন্দে দুই ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা রাজবাড়ীতে জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত গোয়ালন্দে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন, হোটেলকে ৩ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে মশা নিধনে মাঠে পৌর কর্তৃপক্ষ, সপ্তাহে ৩ দিন চলবে স্প্রে রাজবাড়ীতে দৈনিক আজকের দর্পণের এক যুগ পূর্তি উদ্‌যাপন গোয়ালন্দে ৬ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি তুহিন আটক রাজবাড়ীতে রাত আড়াইটায় ট্রাকে অগ্নিকাণ্ড, তদন্তে পুলিশ

গোয়ালন্দে চোরাই গরু ও পিকআপসহ গরু চোর চক্রের দুই সদস্য গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার / ৫৬৮ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫

0Shares

স্টাফ রিপোর্টার”রাজবাড়ীর গোয়ালন্দে চোরাই গরু ও পরিবহনে ব্যবহৃত পিকআপসহ গরু চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। শুক্রবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন।

গ্রেপ্তারকৃত দুইজন হলেন জাত প্রামানিক (৩৮), পিতা কাজল প্রামানিক, সাঁড় নলিয়াপাড়া, গোয়ালন্দ, রাজবাড়ী, আতোয়ার হোসেন (৪৩), পিতা মৃত আ. জব্বার মন্ডল, সাঁড় খাজুর খোর্দ্দকালনা, মহাদেবপুর, নওগাঁ

ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোররাতে ভোলাই মাতুব্বার পাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় চক্রের দুই সদস্যকে পাকড়াও করতে সক্ষম হয় পুলিশ। অভিযানে তাদের কাছ থেকে একটি চোরাই ষাঁড় এবং গরু পরিবহনে ব্যবহৃত ঢাকা মেট্রো-ন ২১-৬৫৩৪ নম্বরের একটি পিকআপ ভ্যান উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় নিয়মিত মামলা রুজু করে তাদের রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg