শিরোনাম
দৌলতদিয়ায় আবারও ‘ডিপার্চার চার্জ’ আতঙ্ক বালিয়াকান্দিতে পুলিশের বিশেষ অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ভুয়া ডিবি সেজে ছিনতাইয়ের চেষ্টা, সাহসী ইজিবাইক চালককে পুরস্কৃত করলেন এসপি দৌলতদিয়া ঈদযাত্রা প্রস্তুতি সভায় প্রশাসনকে প্রচ্ছন্ন হুমকি বাস মালিক নেতার রাজবাড়ীতে চাকরি না পাওয়ার ক্ষোভে বিদ্যালয় মাঠ দখল করে পাট চাষের অভিযোগ গোয়ালন্দে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ এর শুভ উদ্বোধন গোয়ালন্দে ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন গোয়ালন্দে স্কুল দপ্তরীর বিরুদ্ধে অনৈতিক সম্পর্ক ও ব্ল্যাকমেইলের অভিযোগ দৌলতদিয়া যৌনপল্লীতে নারীর রহস্য/জনক মৃ/ত্যু দ্বিতীয় পদ্মা সেতুর দাবিতে গোয়ালন্দে মানববন্ধন অনুষ্ঠিত

গোয়ালন্দে অরিয়েন্ট জুটমিলে ভয়াবহ অগ্নিকাণ্ড

স্টাফ রিপোর্টার / ১৭২ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

0Shares

স্টাফ রিপোর্টার” রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় অরিয়েন্ট জুটমিলস লিমিটেডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৫টার দিকে উপজেলার দৌলতদিয়া বাংলাদেশ হ্যাচারিজ এলাকার অরিয়েন্ট জুটমিলে এ অগ্নিকাণ্ড ঘটে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে গোয়ালন্দ ফায়ার সার্ভিসের একটি ইউনিট। পরে রাজবাড়ী সদরসহ আশপাশের আরও চারটি ইউনিট যুক্ত হয়ে আগুন নেভানোর চেষ্টা চালায়। তবে রাত সাড়ে ৮টা পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি বলে জানা গেছে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত ঘটে। আগুনে মিলের একটি বড় পাটের গুদাম দাউ দাউ করে জ্বলতে থাকে।

অগ্নি নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি গোয়ালন্দ ঘাট থানা পুলিশও সক্রিয়ভাবে অংশ নেয়।
রাজবাড়ী সদর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শামীম মোল্লা জানান, আগুনের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা সম্ভব হয়নি। ফায়ার সার্ভিসের সদস্যরা নিরলসভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন।

এদিকে, অগ্নিকাণ্ডের খবর পেয়ে স্থানীয় এলাকাবাসী ঘটনাস্থলে ভিড় করেন। তারা ফায়ার সার্ভিসকে সহযোগিতা করছেন এবং আগুন যাতে আশপাশের এলাকায় ছড়িয়ে না পড়ে, সে বিষয়ে তৎপর রয়েছেন।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg