শিরোনাম
পাংশায় প্রবাসীর মাছের প্রজেক্টে বিষ প্রয়োগ, লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, দুশ্চিন্তায় রাজবাড়ীর জেলেরা গোয়ালন্দে এসিল্যান্ডের অভিযান বালুবাহী ৬ ট্রাক জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন শত শত মানুষ দৌলতদিয়া পোড়াভিটায় মাদকের বিরুদ্ধে কঠোর প্রশাসন, স্থানীয়দের এক হওয়ার আহ্বান গোয়ালন্দে ইউসিবি ব্যাংকের নতুন এজেন্ট শাখার উদ্বোধন গোয়ালন্দে ভেজা বালি পরিবহন, ছয় ড্রাম ট্রাকের বিরুদ্ধে ব্যবস্থা কালুখালীতে রেড ক্রিসেন্টের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান রাজবাড়ীতে বিভিন্ন মামলার ৭ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার রাজবাড়ীতে শিশু ধর্ষণের অভিযোগ, ৫৫ বছরের সাইফুল গ্রেপ্তার

রাজবাড়ী-২ আসনে ধানের শীষের মনোনয়ন দাবিতে আমরণ অনশন

স্টাফ রিপোর্টার / ১৮৫ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

0Shares

স্টাফ রিপোর্টার”

রাজবাড়ী-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে ধানের শীষ প্রতীকের প্রার্থী ঘোষণার দাবিতে আমরণ অনশনে বসেছেন রাজবাড়ী জেলা তারেক জিয়া পরিষদের আহ্বায়ক মো. রিয়াজুল ইসলাম।

তিনি একাধারে তারেক জিয়া পরিষদ রাজবাড়ী জেলা শাখার আহ্বায়ক এবং কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

জানা গেছে, সোমবার (১০ নভেম্বর) দুপুর থেকে পাংশা উপজেলার দর্গাতলা এলাকার হযরত শাহ্ জুঁই (রহ.) মাজার শরীফের সামনে তিনি অনশন শুরু করেন। রিয়াজুল ইসলাম ঘোষণা দেন, কোনো জোট বা সমর্থিত প্রার্থী নয়, রাজবাড়ী-২ আসনে ধানের শীষ প্রতীকেই প্রার্থী চাই।

মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে অনশন ভাঙানোর জন্য ঘটনাস্থলে যান পাংশা পৌর বিএনপির সভাপতি ও পাংশা শিল্প ও বণিক সমিতির সভাপতি মো. বাহারাম হোসেন সরদার। তিনি রিয়াজুল ইসলামকে অনশন ভাঙানোর অনুরোধ জানান।

তবে রিয়াজুল ইসলাম কেন্দ্রীয় সিদ্ধান্ত না আসা পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। পরে বাহারাম হোসেন সরদার স্থানীয় এক চিকিৎসকের সহায়তায় তার শরীরে স্যালাইন প্রদান করে শারীরিক অবস্থার উন্নয়নের ব্যবস্থা করেন।

অনশনের খবর দ্রুত ছড়িয়ে পড়লে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে আলোচনা ও উদ্বেগের সৃষ্টি হয়।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg