শিরোনাম
গোয়ালন্দে বন্ধন সীডের টমেটো চাষে সফলতার হাতছানি, বিঘায় আড়াই লাখ টাকা আয়ের সম্ভাবনা রাজবাড়ীতে মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে এসবি পরিবহনের বাসচাপায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নিহত গোয়ালন্দে দুই ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা রাজবাড়ীতে জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত গোয়ালন্দে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন, হোটেলকে ৩ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে মশা নিধনে মাঠে পৌর কর্তৃপক্ষ, সপ্তাহে ৩ দিন চলবে স্প্রে রাজবাড়ীতে দৈনিক আজকের দর্পণের এক যুগ পূর্তি উদ্‌যাপন গোয়ালন্দে ৬ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি তুহিন আটক রাজবাড়ীতে রাত আড়াইটায় ট্রাকে অগ্নিকাণ্ড, তদন্তে পুলিশ

গোয়ালন্দে আশ্রয়ণ প্রকল্পে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১০ পরিবার নিঃস্ব

স্টাফ রিপোর্টার / ৩০৬ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ১ অক্টোবর, ২০২৫

0Shares
  • স্টাফ রিপোর্টার”রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের তেনাপচা ১নং আশ্রয়ণ প্রকল্পের ৭ নম্বর শেডে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০টি পরিবার সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে গেছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টার দিকে হঠাৎ করে আগুনের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যেই পুরো শেড পুড়ে ছাই হয়ে যায়। এতে ১০টি কক্ষে বসবাসরত পরিবারগুলো কোনো কিছুই বের করতে পারেনি। আগুনের সময় অন্তত সাতটি পরিবার ঘুমিয়ে ছিল। তীব্র তাপে ঘুম ভাঙলেও ঘর থেকে সামান্য জিনিসপত্রও বাঁচানো সম্ভব হয়নি।

খবর পেয়ে গোয়ালন্দ ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, এ ঘটনায় অন্তত ৩০ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে। বর্তমানে অসহায় পরিবারগুলো খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে।

বুধবার (১ অক্টোবর) বেলা ১১টার দিকে সরেজমিনে দেখা যায়, শেডটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। চারদিকে পোড়া আসবাবপত্র ও ছাই ছড়িয়ে ছিটিয়ে আছে। কেউ পোড়া জিনিসপত্র সরাচ্ছেন, কেউ আবার চোখের জলে হারানো সম্বল খুঁজছেন। একটি ছোট্ট শিশু ভাঙা স্তূপের ভেতর থেকে তার পোড়া বই হাতে তুলে নিচ্ছিল।

বাসিন্দা ফুলচাঁদ সরদার বলেন,
রাত ১টার দিকে ঘুমিয়ে পড়ি। হঠাৎ চিৎকার শুনে ঘুম ভাঙে। আগুনের তাপে শরীর জ্বলতে থাকলে দ্রুত ঘর থেকে বের হয়ে আসি।

আরেক বাসিন্দা শাহেদা খাতুন কান্নাজড়িত কণ্ঠে জানান,
আমার একমাত্র সন্তান স্বাধীনকে নিয়ে আমি একা থাকি। অনেক কষ্টে কাজ করে বিদেশে পাঠানোর জন্য দুই লাখ টাকা জমিয়েছিলাম। সেদিন আমি গ্রামের বাড়িতে অনুষ্ঠানে ছিলাম। ফিরে এসে দেখি আমার সব স্বপ্ন আগুনে ছাই হয়ে গেছে।

আগুনে ক্ষতিগ্রস্ত ১০ পরিবারই এখন চরম দুর্দশায় দিন কাটাচ্ছে।

এদিকে, খবর পেয়ে বুধবার দুপুরে কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি ও রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আসলাম মিয়া ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারের মাঝে চাল, শুকনো খাবার, কাপড় ও আর্থিক সহায়তা প্রদান করেন।

গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহিদুর রহমান জানান,ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে তাৎক্ষণিক শুকনো খাবার বিতরণ করা হয়েছে। ত্রাণ সহায়তার তালিকা তৈরি করে জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছে।

 

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg