শিরোনাম
গোয়ালন্দে দুই ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা রাজবাড়ীতে জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত গোয়ালন্দে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন, হোটেলকে ৩ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে মশা নিধনে মাঠে পৌর কর্তৃপক্ষ, সপ্তাহে ৩ দিন চলবে স্প্রে রাজবাড়ীতে দৈনিক আজকের দর্পণের এক যুগ পূর্তি উদ্‌যাপন গোয়ালন্দে ৬ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি তুহিন আটক রাজবাড়ীতে রাত আড়াইটায় ট্রাকে অগ্নিকাণ্ড, তদন্তে পুলিশ রাজবাড়ীতে নৈরাজ্য ও সহিংসতা প্রতিরোধে জেলা বিএনপির আলোচনা সভা গোয়ালন্দে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলায় আমির হামজা গ্রেপ্তার বালিয়াকান্দির তালবাড়িয়া বিলে জলাবদ্ধতা, পানির নিচে পেঁয়াজের দানা ও ধান

রাজবাড়ীতে হাইকোর্টের নির্দেশ অমান্য করে জমি দখলের চেষ্টা

স্টাফ রিপোর্টার / ৩৬৭ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

0Shares

 

স্টাফ রিপোর্টার” রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে হাইকোর্টের দেওয়া নির্দেশনা উপেক্ষা করে জমি দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীরা আদালত ও আইনশৃঙ্খলা বাহিনীর জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন।

বালিয়াকান্দি সদর গ্রামের নুরুল ইসলামের ছেলে আব্দুল্লাহ আল মাহমুদ জানান, তারা সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ডা. মো. আব্দুস সালাম গংদের বিরুদ্ধে একটি দেওয়ানি রিভিশন মামলা করেন। এর আগে জেলা জজ আদালতের দেওয়া দেওয়ানি আপিল নং-২৫/২০২৪ এর রায়ের বিরুদ্ধে তারা আপিল করেছিলেন।

গত ৪ সেপ্টেম্বর বিচারপতি মো. বশির উল্লাহর আদালতে শুনানি শেষে বিবাদীদের বিরুদ্ধে রুল জারি করা হয় এবং তিন মাসের জন্য স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়। আদালতের নির্দেশনা অনুযায়ী, যে পক্ষ যে অবস্থায় ভোগদখলে আছে, সেই অবস্থায় থাকার কথা ছিল।

কিন্তু অভিযোগ রয়েছে, বুধবার সকাল ৯টার দিকে প্রায় শতাধিক লোক লাঠিসোটা ও ভেকু (এক্সকাভেটর) নিয়ে এসে দোকানের পিছনের অংশ ভাঙচুর করে দখলের চেষ্টা চালায়। খবর পেয়ে বালিয়াকান্দি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভেকুর চাবি জব্দ করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ভুক্তভোগী আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, হাইকোর্টের সুস্পষ্ট নির্দেশনা থাকার পরও প্রতিপক্ষ জোর করে দখলের চেষ্টা করছে। আমরা সেনা ক্যাম্পসহ বিভিন্ন সরকারি দপ্তরে লিখিত অভিযোগ করেছি।

এ বিষয়ে বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন জানান, পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg