শিরোনাম
গোয়ালন্দে বিএনপি নেতার ভাঙারির দোকানে মিলল সরকারি চোরাই মালামাল, আটক ১ গোয়ালন্দে চাঁদার দাবিতে যুবককে কুপিয়ে জখমের অভিযোগ। দৌলতদিয়া টার্মিনালে নানা খাতে অর্থ আদায়, প্রশ্নের মুখে পরিবহন ব্যবস্থাপনা গোয়ালন্দে স্কুলের গাছ বিক্রিকে কেন্দ্র করে তোলপাড়, অভিযোগ ক্লাব সভাপতি ও বিএনপি নেতার বিরুদ্ধে ঈদ উপলক্ষে রাজবাড়ীতে ওয়ান নাইট ফুটবল টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত রাজবাড়ীতে মাদক নির্মূলে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়া হবে: প্রতিমন্ত্রী খৈয়ম গোয়ালন্দে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অর্থ বিতরণ দৌলতদিয়ায় আবারও ‘ডিপার্চার চার্জ’ আতঙ্ক বালিয়াকান্দিতে পুলিশের বিশেষ অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ভুয়া ডিবি সেজে ছিনতাইয়ের চেষ্টা, সাহসী ইজিবাইক চালককে পুরস্কৃত করলেন এসপি

রাজবাড়ীর কালুখালীতে র‍্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ দুইজন গ্রেফতার

স্টাফ রিপোর্টার / ৩৬৭ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

0Shares

স্টাফ রিপোর্টার”  রাজবাড়ীর কালুখালী উপজেলায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-এর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার হয়েছে। এ সময় ১৯ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয় এবং একটি মাইক্রোবাস জব্দ করা হয়।

র‍্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের একটি টিম শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে গোপন তথ্যের ভিত্তিতে বোয়ালিয়া ইউনিয়নের সোনাপুর মোড় এলাকায় চেকপোস্ট স্থাপন করে তল্লাশি চালায়। মেহেরপুর থেকে আসা একটি মাইক্রোবাস থামিয়ে তল্লাশি করলে গাঁজার চালানটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লাখ ৭০ হাজার টাকা।

র‍্যাব জানায়, আটককৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী এবং তাদের বাড়ি মেহেরপুর জেলায়। উদ্ধারকৃত মাদক ও জব্দ করা মাইক্রোবাসসহ গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

সংস্থাটি জানায়, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg