শিরোনাম
গোয়ালন্দে বন্ধন সীডের টমেটো চাষে সফলতার হাতছানি, বিঘায় আড়াই লাখ টাকা আয়ের সম্ভাবনা রাজবাড়ীতে মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে এসবি পরিবহনের বাসচাপায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নিহত গোয়ালন্দে দুই ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা রাজবাড়ীতে জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত গোয়ালন্দে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন, হোটেলকে ৩ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে মশা নিধনে মাঠে পৌর কর্তৃপক্ষ, সপ্তাহে ৩ দিন চলবে স্প্রে রাজবাড়ীতে দৈনিক আজকের দর্পণের এক যুগ পূর্তি উদ্‌যাপন গোয়ালন্দে ৬ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি তুহিন আটক রাজবাড়ীতে রাত আড়াইটায় ট্রাকে অগ্নিকাণ্ড, তদন্তে পুলিশ

গোয়ালন্দে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

স্টাফ রিপোর্টার / ৩৭৮ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫

0Shares

স্টাফ রিপোর্টার” রাজবাড়ীর গোয়ালন্দে বজ্রপাতে অঞ্জনা কোদালীয়া (৩৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ছোটভাকলা ইউনিয়নের চর বালিয়াকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত অঞ্জনা ওই গ্রামের শুকুমার কোদালীয়ার স্ত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে বৃষ্টির মধ্যে তিনি বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে গেলে হঠাৎ বজ্রপাতে অচেতন হয়ে পড়েন। পরে আশপাশের লোকজন দ্রুত উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. শরীফ ইসলাম জানান, হাসপাতালে আনার আগেই গৃহবধূর মৃত্যু হয়েছিল।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg