শিরোনাম
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের পর গজ থাকার অভিযোগ, গুরুতর অসুস্থ বিথী কালুখালীর শায়লা পারভীন স্বর্ণা বিজেএসে ২৮তম, সহকারী জজ হিসেবে সুপারিশপ্রাপ্ত গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজে এইচএসসি নবীনদের বরণ রাজবাড়ীতে প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় মিলনের যাবজ্জীবন পাংশায় দুর্গাপূজার নিরাপত্তায় পূজা কমিটির নেতাদের সঙ্গে ওসির মতবিনিময় গোয়ালন্দে শিশু ধর্ষণচেষ্টার মামলায় প্রধান আসামি গ্রেপ্তার পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ মিছিল রাজবাড়ীর নতুন পুলিশ সুপার মীর মনির হোসেন নামজারি ফি ১,১৭০ টাকা, গোয়ালন্দে অতিরিক্ত অর্থ দাবি করলেই এসিল্যান্ডকে জানানোর আহ্বান

চিরবিদায় নিলেন সাংবাদিক শামীম শেখের নানী হালিমা বেগম

স্টাফ রিপোর্টার / ৩৪৮ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫

0Shares

স্টাফ রিপোর্টার ” রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার ৯ নং ওয়ার্ডের কছিমদ্দিন সরদারপাড়ার বাসিন্দা, মরহুম কোরবান আলী ফকিরের সহধর্মিণী এবং সাংবাদিক শামীম শেখের নানী, রত্নগর্ভা মা হালিমা বেগম (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

গত ২ সেপ্টেম্বর মঙ্গলবার বাদ মাগরিব চট্টগ্রামে মেজ ছেলে মেজর (অব.) ফারুকুজ্জামানের বাসায় অবস্থানকালে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। দ্রুত সিএমএইচে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরদিন ৩ সেপ্টেম্বর বুধবার বাদ জোহর গোয়ালন্দ পৌরসভার ছমির মোল্লা ঈদগাহ মাঠে জানাজা অনুষ্ঠিত হয়।

পরে তাকে কেন্দ্রীয় পৌর কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি ৫ ছেলে, ৪ মেয়ে, অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। হালিমা বেগম ছিলেন একজন সংগ্রামী নারী। সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করে সমাজে সুপ্রতিষ্ঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তিনি ২০১৬ সালে গোয়ালন্দ উপজেলায় রত্নগর্ভা মা  হিসেবে সম্মাননা লাভ করেন। তার বড় ছেলে, মাধ্যমিক শিক্ষা বোর্ডের ঢাকা অঞ্চলের পরিচালক ফকির মো. নুরুজ্জামান মায়ের রুহের মাগফেরাতের জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg