শিরোনাম
গোয়ালন্দে বিএনপি নেতার ভাঙারির দোকানে মিলল সরকারি চোরাই মালামাল, আটক ১ গোয়ালন্দে চাঁদার দাবিতে যুবককে কুপিয়ে জখমের অভিযোগ। দৌলতদিয়া টার্মিনালে নানা খাতে অর্থ আদায়, প্রশ্নের মুখে পরিবহন ব্যবস্থাপনা গোয়ালন্দে স্কুলের গাছ বিক্রিকে কেন্দ্র করে তোলপাড়, অভিযোগ ক্লাব সভাপতি ও বিএনপি নেতার বিরুদ্ধে ঈদ উপলক্ষে রাজবাড়ীতে ওয়ান নাইট ফুটবল টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত রাজবাড়ীতে মাদক নির্মূলে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়া হবে: প্রতিমন্ত্রী খৈয়ম গোয়ালন্দে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অর্থ বিতরণ দৌলতদিয়ায় আবারও ‘ডিপার্চার চার্জ’ আতঙ্ক বালিয়াকান্দিতে পুলিশের বিশেষ অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ভুয়া ডিবি সেজে ছিনতাইয়ের চেষ্টা, সাহসী ইজিবাইক চালককে পুরস্কৃত করলেন এসপি

দৌলতদিয়ায় ভাঙা রাস্তায় মানবতার হাত বাড়ালেন প্রবাসী সোলেমান

স্টাফ রিপোর্টার / ৩৮১ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫

0Shares

রাজু আহমেদ, রাজবাড়ী

গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের দক্ষিণ দৌলতদিয়া এলাকায় ওহেদ ফকিরের বাড়ি থেকে নতুন ব্রিজ পর্যন্ত সড়কটি সাম্প্রতিক বৃষ্টিতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েক কিলোমিটার দীর্ঘ এ সড়কের প্রায় ১৫টি স্থানে বড় বড় গর্ত ও ধস সৃষ্টি হওয়ায় পাঁচটি গ্রামের মানুষ পড়েছিলেন চরম ভোগান্তিতে।

এলাকাবাসী বহুবার বিভিন্ন জায়গায় যোগাযোগ করেও কার্যকর কোনো উদ্যোগ পাননি। তবে এমন দুর্দিনে মানবতার হাত বাড়িয়ে দেন সৌদি আরব প্রবাসী ও দৌলতদিয়ার কৃতি সন্তান বিশিষ্ট সমাজসেবক সোলেমান। তিনি নিজস্ব অর্থায়নে রাস্তাটির ক্ষতিগ্রস্ত স্থানগুলো ভরাট ও মেরামতের কাজ শুরু করেন।

রবিবার দুপুরে দেখা যায়, দক্ষিণ দৌলতদিয়ার রফুর দোকানের সামনে ধসে যাওয়া রাস্তা বালু দিয়ে ভরাট করা হচ্ছে। ড্রাম ট্রাকে বালু এনে ভাঙা জায়গাগুলো পূরণ করে ইট বসানো হচ্ছে। কয়েক কিলোমিটারের মধ্যে যেসব স্থানে ধস ছিল সেসব জায়গায় কাজ চলছে পুরোদমে। ধীরে ধীরে সড়কটি আবারও নতুন রূপ পাচ্ছে।

খোঁজ নিয়ে জানা যায়, প্রবাসী সোলেমান শুধু রাস্তা সংস্কারই নয়, এলাকাবাসীর নানা সামাজিক সমস্যায় সহযোগিতা করে থাকেন। কেউ অসুস্থ হলে চিকিৎসার খরচ বহন করেন, মসজিদ উন্নয়নে সাহায্য করেন, দরিদ্র পরিবারের মেয়ের বিয়েতে পাশে দাঁড়ান এমন অসংখ্য মানবিক কর্মকাণ্ডে তিনি স্থানীয়দের কাছে বিশেষভাবে প্রশংসিত হয়েছেন।

এ উদ্যোগে সোলেমানকে অনুপ্রাণিত করেছেন আল মাসুদ রানা, মো. নিজাম শেখ, রাকিবুল হাসান নান্নু ইঞ্জিনিয়ার সুমন মো. রফিক মাস্টার প্রমুখ। তাদের উৎসাহে দীর্ঘ সড়কের ক্ষতিগ্রস্ত অংশগুলো দ্রুত সংস্কারের কাজ এগোচ্ছে।

 

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg