শিরোনাম
দৌলতদিয়ায় আবারও ‘ডিপার্চার চার্জ’ আতঙ্ক বালিয়াকান্দিতে পুলিশের বিশেষ অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ভুয়া ডিবি সেজে ছিনতাইয়ের চেষ্টা, সাহসী ইজিবাইক চালককে পুরস্কৃত করলেন এসপি দৌলতদিয়া ঈদযাত্রা প্রস্তুতি সভায় প্রশাসনকে প্রচ্ছন্ন হুমকি বাস মালিক নেতার রাজবাড়ীতে চাকরি না পাওয়ার ক্ষোভে বিদ্যালয় মাঠ দখল করে পাট চাষের অভিযোগ গোয়ালন্দে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ এর শুভ উদ্বোধন গোয়ালন্দে ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন গোয়ালন্দে স্কুল দপ্তরীর বিরুদ্ধে অনৈতিক সম্পর্ক ও ব্ল্যাকমেইলের অভিযোগ দৌলতদিয়া যৌনপল্লীতে নারীর রহস্য/জনক মৃ/ত্যু দ্বিতীয় পদ্মা সেতুর দাবিতে গোয়ালন্দে মানববন্ধন অনুষ্ঠিত

গোয়ালন্দে পদ্মা নদীর ভাঙন রোধে জিওব্যাগ ফেলানোর কার্যক্রমের উদ্বোধন

স্টাফ রিপোর্টার / ২৫৭ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

0Shares

স্টাফ রিপোর্টার”রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের মুন্সি বাজার এলাকার কাওয়াল জানি গ্রামে পদ্মা নদীর ভয়াবহ ভাঙন রোধে জিওব্যাগ ফেলানোর কার্যক্রম শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। সোমবার (২৮ জুলাই) বিকেল ৪টায় এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ নাহিদুর রহমান।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পাট কর্মকর্তা মোঃ নিজাম উদ্দীন, পানি উন্নয়ন বোর্ডের এসিও ইকবাল মাহমুদ এবং স্থানীয় সমাজসেবক জামাল মুন্সি প্রমুখ।

স্থানীয় সূত্রে জানা যায়, গত এক সপ্তাহ ধরে উপজেলার অন্তার মোড়, দৌলতদিয়ার ছাত্তার মেম্বার পাড়া এবং দেবগ্রামের কাওয়াল জানি গ্রামে নদীভাঙন শুরু হয়। এর মধ্যে গত শুক্রবার হঠাৎ করেই কাওয়াল জানি গ্রামের প্রায় ৪ থেকে ৫ একর জমি পদ্মার গর্ভে বিলীন হয়ে যায়। এতে এলাকা জুড়ে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

মুন্সি বাজার এলাকায় রয়েছে দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, একটি কমিউনিটি ক্লিনিক, একটি বাজার এবং প্রায় ২৫০ থেকে ৩০০টি পরিবার। রয়েছে বিপুল পরিমাণ তিন ফসলি কৃষিজমিও। হঠাৎ ভাঙনের ফলে এসব স্থাপনা ও কৃষিজমি হুমকির মুখে পড়ে।

স্থানীয়দের দাবির প্রেক্ষিতে ইউএনও মোঃ নাহিদুর রহমান একাধিকবার ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন এবং পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে সমন্বয় করে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেন।

তিনি বলেন,“গত কয়েক দিন ধরেই উপজেলার অন্তার মোড়, ছাত্তার মেম্বার পাড়া এবং কাওয়াল জানি গ্রামে ভাঙন দেখা দেয়। পরিস্থিতির ভয়াবহতা দেখে জেলা প্রশাসক ও পানি উন্নয়ন বোর্ডকে তাৎক্ষণিক চিঠি দিয়ে সহযোগিতা চাই। প্রথম পর্যায়ে ১২ হাজার জিওব্যাগ ফেলানোর ব্যবস্থা করা হয়েছে। প্রয়োজনে পরবর্তীতে আরও ব্যবস্থা নেওয়া হবে। আশা করি, এই উদ্যোগে কৃষিজমি ও বসতবাড়িগুলো রক্ষা পাবে।”স্থানীয়দের মতে, ইউএনও ও পানি উন্নয়ন বোর্ডের এই দ্রুত পদক্ষেপে ভাঙন থেকে রক্ষা পেতে আশার আলো দেখছেন তারা।

 

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg