শিরোনাম
গোয়ালন্দে লোটাস কলেজিয়েট স্কুলের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা রাজবাড়ীতে রোহান হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ রাজবাড়ীতে দুই দিনব্যাপী বাংলা উৎসবের উদ্বোধন করলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী পাংশায় আমবাগান থেকে ৪২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার রাজবাড়ীতে নিখোঁজের ৪ দিন পর কলেজছাত্রের বস্তাবন্দি মরদেহ উদ্ধার গোয়ালন্দে মা ইলিশ রক্ষায় যৌথ অভিযান, ৫৫০ মিটার অবৈধ জাল জব্দ গোয়ালন্দে আইএফআইসি ব্যাংকের অবিচল বিশ্বাসে ৫০ বছর পূর্তি উদযাপন পাংশায় প্রবাসীর মাছের প্রজেক্টে বিষ প্রয়োগ, লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, দুশ্চিন্তায় রাজবাড়ীর জেলেরা গোয়ালন্দে এসিল্যান্ডের অভিযান বালুবাহী ৬ ট্রাক জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

রাজবাড়ীতে র‍্যাবের হাতে গ্রেপ্তার ‘গলাকাটা হালিম’ বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত আসামি

স্টাফ রিপোর্টার / ৪৮৫ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ২৩ জুলাই, ২০২৫

0Shares

রাজু আহমেদ, “স্টাফ রিপোর্টার”রাজবাড়ীতে একাধিক মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. হালিম সরদার ওরফে ‘গলাকাটা হালিম’ (৪০) কে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১০। তিনি সদর উপজেলার সোনাকান্দর গ্রামের মৃত জলিল সরদারের ছেলে।
র‍্যাব-১০ এর অধিনায়কের সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার শামীম হাসান সরদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় সোমবার সন্ধ্যায় রাজবাড়ী সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করে র‍্যাব-১০ এর একটি আভিযানিক দল। অভিযানে দীর্ঘদিন ধরে পলাতক থাকা হালিম সরদারকে গ্রেপ্তার করা হয়।
তার বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় একাধিক মামলা রয়েছে। এর মধ্যে রয়েছে ২০১৬ সালের ১০ জুন, ২০১৯ সালের ১৪ মার্চ এবং ২০২৫ সালের ১৫ ফেব্রুয়ারি দায়ের করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের তিনটি মামলা। এছাড়া ২০১৮ সালে এক মামলায় তার বিরুদ্ধে আদালতের সাজা পরোয়ানা জারি হয়েছিল।
গ্রেপ্তারকৃত হালিম সরদারকে রাজবাড়ী সদর থানায় হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার তাকে রাজবাড়ীর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg