শিরোনাম
রাজবাড়ীতে একাধিক মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি মুক্তার মৃধা র‌্যাবের হাতে গ্রেপ্তার সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে গোয়ালন্দ থানায় জিডি দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে পণ্যবাহী ট্রাককে ঘিরে অতিরিক্ত ভাড়া দাবি ও হয়রানির অভিযোগ অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাজবাড়ীতে মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া পরিষদের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্য ও নাশকতার পরিকল্পনার প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ মিছিল গোয়ালন্দে বসতঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মাদক ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান, জনবান্ধব কর্মকর্তা হিসেবে পরিচিতি পাচ্ছেন এসিল্যান্ড মুনতাসীর দৌলতদিয়ার পুড়াভিটায় মাদকবিরোধী অভিযানে হামলা, হাতকড়াসহ আটক মাদক ব্যবসায়ী ছিনতাই রাজবাড়ী সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেন্টার স্থাপনের ঘোষণা

হাসপাতালে চিকিৎসা সরঞ্জামের সংকট, ভোগান্তিতে রোগীরা

স্টাফ রিপোর্টার / ৬৩৪ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ২৩ জুলাই, ২০২৫

0Shares

হাসপাতালে চিকিৎসা সরঞ্জামের সংকট, ভোগান্তিতে রোগীরা

রাজু আহমেদ “স্টাফ রিপোর্টোর”
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা—প্রায় দুই লাখ মানুষের বসবাস। চারটি ইউনিয়ন ও একটি পৌরসভার স্বাস্থ্যসেবার ভরসা একটি মাত্র ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। কিন্তু এই হাসপাতালটি নানা সংকটে জর্জরিত। চিকিৎসা সরঞ্জামের তীব্র অভাব, চিকিৎসক সংকট ও জরুরি সেবার অপ্রতুলতায় প্রতিদিন ভোগান্তিতে পড়ছেন সাধারণ রোগীরা।
স্থানীয়রা অভিযোগ করে জানান, “হাসপাতালে রোগী থাকলেও প্রয়োজনীয় চিকিৎসা মেলে না। এক্স-রে মেশিন বহুদিন ধরে অচল হয়ে পড়ে আছে, নেই কোনো টেকনিশিয়ান। ফলে বাড়তি খরচ করে প্রাইভেট ক্লিনিকে এক্স-রে করাতে হচ্ছে।”
অল্প কিছু সাধারণ রোগ যেমন জ্বর, সর্দি, কাশি বা ডায়রিয়ার চিকিৎসা মিললেও গুরুতর বা জটিল রোগ নিয়ে এলে রোগীদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল অথবা প্রাইভেট ক্লিনিকে যেতে বলা হয়।
একজন রোগী ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা নদীভাঙন এলাকায় থাকি, গরিব মানুষ। ফরিদপুর বা বেসরকারি হাসপাতালে চিকিৎসা করাতে গেলে খরচের সঙ্গে পেরে উঠি না। আমাদের হাসপাতালে যেন সব ধরনের চিকিৎসা পাওয়া যায়, সেটা এখন সময়ের দাবি।”
খোঁজ নিয়ে জানা গেছে, হাসপাতালটিতে গাইনি, চক্ষু, কার্ডিওলজি, অর্থপেডিক্স, শিশু, ইএনটি, মেডিসিন, চর্ম ও যৌন রোগসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিভাগে নেই বিশেষজ্ঞ চিকিৎসক।
এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মোঃ শরিফুল ইসলাম জানান,
“এত বড় জনগোষ্ঠীর সেবা দিতে হলে আমাদের হাসপাতালে আরও কিছু চিকিৎসা সেবা এবং চিকিৎসক বাড়ানো দরকার। এক্স-রে মেশিনের জন্য ফিক্সার, অতিরিক্ত বেড, পালস অক্সিমিটারসহ বেশ কিছু সরঞ্জাম জরুরিভাবে প্রয়োজন।”
স্থানীয়দের দাবি, দ্রুত হাসপাতালের সংকট কাটিয়ে চিকিৎসা সেবা নিশ্চিত করতে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজর দেওয়া উচিত।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg