শিরোনাম
রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে এসবি পরিবহনের বাসচাপায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নিহত গোয়ালন্দে দুই ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা রাজবাড়ীতে জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত গোয়ালন্দে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন, হোটেলকে ৩ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে মশা নিধনে মাঠে পৌর কর্তৃপক্ষ, সপ্তাহে ৩ দিন চলবে স্প্রে রাজবাড়ীতে দৈনিক আজকের দর্পণের এক যুগ পূর্তি উদ্‌যাপন গোয়ালন্দে ৬ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি তুহিন আটক রাজবাড়ীতে রাত আড়াইটায় ট্রাকে অগ্নিকাণ্ড, তদন্তে পুলিশ রাজবাড়ীতে নৈরাজ্য ও সহিংসতা প্রতিরোধে জেলা বিএনপির আলোচনা সভা গোয়ালন্দে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলায় আমির হামজা গ্রেপ্তার

গোয়ালন্দে জামায়াতে ইসলামীর ইউনিয়ন ও পৌর শাখার সভাপতি-সেক্রেটারি সম্মেলন অনুষ্ঠিত

গোয়ালন্দে জামায়াতে ইসলামীর ইউনিয়ন ও পৌর শাখার সভাপতি-সেক্রেটারি সম্মেলন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার / ৪৯৯ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শুক্রবার, ১১ জুলাই, ২০২৫

0Shares

গোয়ালন্দে জামায়াতে ইসলামীর ইউনিয়ন ও পৌর শাখার সভাপতি-সেক্রেটারি সম্মেলন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার “রাজবাড়ীর গোয়ালন্দে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইউনিয়ন ও পৌরসভা শাখার সভাপতি-সেক্রেটারি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১১ জুলাই) সকাল ৭টায় গোয়ালন্দ উপজেলা শাখার আমীর গোলাম আজম মীর মালতের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি অ্যাডভোকেট মো. মোশারফ হোসেনের সঞ্চালনায় গোয়ালন্দ আহম্মদ আলী গ্রন্থকার হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও ফরিদপুর সহকারী অঞ্চল পরিচালক মোঃ দেলোয়ার হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী ফরিদপুর অঞ্চল টিম সদস্য মোঃ শামসুল ইসলাম আল বরাটী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, রাজবাড়ী জেলা শাখার আমীর ও রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাড. মোঃ নুরুল ইসলাম জেলা সুরা সদস্য অধ্যক্ষ হেলাল উদ্দিন গোয়ালন্দ পৌর শাখার আমীর মাওলানা জালাল উদ্দিন প্রামাণিক

এছাড়াও সম্মেলনে গোয়ালন্দ উপজেলার চারটি ইউনিয়ন ও পৌরসভার সভাপতি-সেক্রেটারিসহ ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্মেলনে দলীয় কাঠামোকে শক্তিশালী করা, সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা এবং সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা ইসলামী আদর্শে উজ্জীবিত থেকে সমাজ পরিবর্তনে ভূমিকা রাখার আহ্বান জানান।

 

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg