শিরোনাম
রাজবাড়ীতে প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় মিলনের যাবজ্জীবন পাংশায় দুর্গাপূজার নিরাপত্তায় পূজা কমিটির নেতাদের সঙ্গে ওসির মতবিনিময় গোয়ালন্দে শিশু ধর্ষণচেষ্টার মামলায় প্রধান আসামি গ্রেপ্তার পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ মিছিল রাজবাড়ীর নতুন পুলিশ সুপার মীর মনির হোসেন নামজারি ফি ১,১৭০ টাকা, গোয়ালন্দে অতিরিক্ত অর্থ দাবি করলেই এসিল্যান্ডকে জানানোর আহ্বান রাজবাড়ীতে মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত রাজবাড়ী সদর ইউএনও নিরুপমা রায়ের বিদায় বার্তা, পদ্মাকন্যা রাজবাড়ী হৃদয়ে থাকবে গোয়ালন্দে ওজন স্কেলে অভিযান: অতিরিক্ত ওজনের ৫ পরিবহনকে জরিমানা

প্রবাসীর পক্ষ থেকে গোয়ালন্দে শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

Lutfor Rahman / ২১৪ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ১৭ মার্চ, ২০২৫

0Shares

স্টাফ রিপোর্টার,

আসন্ন পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ও উজানচর ইউনিয়নের হতদরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে শতাধিক পরিবারের মধ্যে এক বস্তা (২৫ কেজি) করে চাল বিতরণ করেছেন ওমান প্রবাসী মো. সাঈদ মোল্লা।

সোমবার (১৭ মার্চ) দুপুরে উপজেলার হাবিল মণ্ডল পাড়ায় সাঈদ মোল্লার বাবা আহাম্মদ মোল্লা উপস্থিত থেকে এ উপহার বিতরণ করেন।

এতে এলাকার নিম্ন আয়ের মানুষরা উপকৃত হন এবং সাঈদ মোল্লার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মুঠোফোনে সাঈদ মোল্লা জানান, ঈদের আনন্দ সকলের সঙ্গে ভাগাভাগি করতেই তিনি এ উদ্যোগ নিয়েছেন। ভবিষ্যতেও দরিদ্র ও অসহায় মানুষের পাশে থাকার অঙ্গীকার করেন তিনি।

স্থানীয় বাসিন্দা কেরামত বলেন, সাঈদ মোল্লার মতো প্রবাসীদের এমন মানবিক উদ্যোগ আমাদের জন্য আশীর্বাদ। আমরা তার প্রতি কৃতজ্ঞ তাকে আমরা দোয়া করি তিনি যেন অনেক বড় হয়।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg