দৌলতদিয়া যৌনপল্লীর কথিত নেত্রী ঝুমুর ও তার স্বামী আটক
Lutfor Rahman
/ ১৩৯
বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট :
রবিবার, ১৬ মার্চ, ২০২৫
0Shares
স্টাফ রিপোর্টার,
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া স্টেশন সংলগ্ন হোটেল নীরালায়ে পৃথক অভিযান চালিয়ে যৌনপল্লীর কথিত নেত্রী ঝুমুর বেগমকে বিদেশি মদ ও বিয়ারসহ এবং তার স্বামী দৌলতদিয়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা জলিল ফকিরকে আটক করেছে পুলিশ।
রবিবার (১৬ মার্চ) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম।
জানা গেছে, গতকাল শনিবার (১৫ মার্চ) দিবাগত রাতে গোয়ালন্দঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) উত্তম কুমার ঘোষের নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে জলিল ফকিরকে আটক করা হয়। তাকে গোয়ালন্দে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় আটক করা হয়।
আটক জলিল ফকির উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের সোহরাব মণ্ডল পাড়ার মৃত সৈজুদ্দিন ফকিরের ছেলে এবং দৌলতদিয়া ইউনিয়নের সাবেক ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।
পুলিশ জানায়, গোয়ালন্দ ঘাট থানার এসআই মো. মাহাবুল করিমের নেতৃত্বে উত্তর দৌলতদিয়া রেল স্টেশন সংলগ্ন হোটেল নীরালা বোর্ডিংয়ের নিচ তলার ৭ নম্বর রুম থেকে ঝুমুর বেগমকে আটক করা হয়। এ সময় পুলিশ ঝুমুর বেগমের কাছ থেকে ২টি রয়্যাল ডাচ বিয়ার ও একটি বিদেশি মদের বোতল উদ্ধার করে। ঝুমুর বেগম জলিল ফকিরের স্ত্রী।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, আসামিদের আজ রবিবার দুপুরে রাজবাড়ীর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। অপরাধীদের ধরতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।