শিরোনাম
রাজবাড়ীতে ডিবির অভিযানে ১৫০ পিস ট্যাপেন্টাডলসহ বাবা-ছেলে গ্রেফতার গোয়ালন্দে সাবেক বিএনপি নেতাদের স্বাক্ষরে বহিষ্কারাদেশ, প্রশ্নের মুখে সাবেক নেতারা গোয়ালন্দে ১২৮ পিস ইয়াবা ও মোটরসাইকেলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার দৌলতদিয়া যৌনপল্লিতে ডিবির অভিযান: ১০০ লিটার চোলাই মদসহ গ্রেফতার ১ গোয়ালন্দে স্বপ্ন কুড়ির উদ্যোগে সেরা তিন পুত্রবধূকে সম্মাননা গোয়ালন্দ ভূমি অফিসের চুরির মালামাল উদ্ধার না হওয়ায় ব্যাহত ভূমি সেবা গোয়ালন্দে সন্ত্রাসী হামলায় মুমূর্ষু যুবক, আসামি গ্রেপ্তার ও নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন দৌলতদিয়ায় বাস ডুবির ঘটনায় চালক, হেলপার ও সুপারভাইজার গ্রেপ্তার  বালিয়াকান্দিতে ডিএনসির অভিযানে গাঁজাসহ আটক ৬০ ঊর্ধ্ব বৃদ্ধ, মোবাইল কোর্টে জেল ও ৫০ হাজার টাকা জরিমানা পরিকল্পনা ছাড়াই গোয়ালন্দ আড়ৎপট্টিতে ড্রেন নির্মাণ, ভারি যান চলাচলে বাড়ছে দুর্ঘটনার শঙ্কা

গোয়ালন্দে স্বেচ্ছাসেবক দলের আনন্দ র‍্যালি ও শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত

গোয়ালন্দে স্বেচ্ছাসেবক দলের আনন্দ র‍্যালি ও শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার / ৩৩১ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫

0Shares

স্টাফ রিপোর্টার ,

রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির অনুমোদন দেওয়ায় গোয়ালন্দে আনন্দ র‍্যালি ও শুভেচ্ছা মিছিল করেছে উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকাল ৪ টায় গোয়ালন্দ শহীদ মহিউদ্দিন আনছার ক্লাব থেকে আনন্দ র‍্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

রাজবাড়ী জেলা শাখার আংশিক কমিটি ঘোষণার পর থেকেই জেলা সহ উপজেলার নেতাকর্মীদের মধ্যে আনন্দ বিরাজ করছে। এসময় মিছিলে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য মনজুরুল ইসলাম মুঞ্জ, রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক দলের সদ্য বিদায়ী সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবু সাইদ মন্ডল, পৌর যুগ্ম আহ্বায়ক তানভীর ইসলাম সজিব, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী মনির, শিমুল খান, আতিকুর রহমান, দৌলতদিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রেজাউল করিম লাল, ছোট্ট ভাকলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাসেল শেখ, উজান চর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাকিবুল হাসান, দেবগ্রাম ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আসলাম খান স্বেচ্ছাসেবক দলের অন্যতম নেতা মোঃ খবির সরদার, মুবিন, আলতাফ হোসেন প্রমূখ।

এছাড়া রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক দলের নবগঠিত আহ্বায়ক মো. আবুল মালেক খান, সদস্য সচিব তুহিনুর রহমান এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস এম জান্নাতুলও উপস্থিত ছিলেন।

জানা যায়, গত ১৭ ফেব্রুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বোচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস,এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান স্বাক্ষরিত এক পত্রে রাজবাড়ী জেলা শাখার আংশিক আহবায়ক কমিটির অনুমোদন দেয়া হয়েছে। এ কমিটিতে মো: আব্দুল মালেক খানকে আহবায়ক, তুহিনুর রহমানকে সদস্য সচিব ও এস,এম জান্নাতুলকে সিনিয়র যুগ্ম-আহবায়ককরা হয়েছে।

একই পত্রে আগামী ১০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি করার জন্য বলা হয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg