শিরোনাম
গোয়ালন্দে চার প্রতিবন্ধীর পাশে ইউএনও সাথী দাস সংবাদ প্রকাশের পরই দ্রুত পদক্ষেপ রাজবাড়ীর পাংশায় মাদকবিরোধী অভিযান: তিনজন গ্রেফতার, জরিমানাসহ বিভিন্ন মেয়াদে সাজা গোয়ালন্দে র‌্যাব-১০ এর সফল অভিযান, ২০ কেজি গাঁজাসহ আটক ৩ মহান মে দিবসে গোয়ালন্দে শ্রমিক দলের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান গোয়ালন্দে একই পরিবারের চারজন প্রতিবন্ধী, জরাজীর্ণ ঘরে মানবেতর জীবন গোয়ালন্দ ঘাট থানার পাশে জুয়েলার্সে চুরি, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ গোয়ালন্দে প্রধান শিক্ষকের সঙ্গে অসদাচরণের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ গোয়ালন্দে দুই স্কুলছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ, অটোরিকশা চালক গ্রেফতার স্ট মেয়েকে নিয়ে দোকানে যাওয়ার পথে বজ্রপাতে যুবকের মৃত্যু, আহত কন্যা রাজবাড়ীতে ৩৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

পাহাড়ে মেজর সিনহার সঙ্গে কোনো অস্ত্র ছিলো না: সিফাত

স্টাফ রিপোর্টার / ৫৬১ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ১২ আগস্ট, ২০২০

0Shares

অবসরপ্রাপ্ত মেজর সিনহা যখন গুলিবিদ্ধ হন, সে সময় তার পাশেই ছিলেন তার সহকর্মী সাহেদুল ইসলাম সিফাত। পরে পুলিশ হেফাজতে নিয়ে গিয়ে সিফাতকে হাতকড়া পরিয়ে রাখা হয় কয়েক ঘন্টা এবং করা হয় জিজ্ঞাসাবাদ।

সিনহার সহকর্মী সাহেদুল ইসলাম সিফাত বলেন, ‘না কোন অস্ত্র ছিলো না। আমাদের হাতে ট্রাইপড ছিলো ওইটাকে উনারা ভুল বুঝতে পারেন। কিন্তু পাহাড় থেকে নামার সময় কোন অস্ত্র ছিলো না। আমি হাত তোলা দেখে পিছনে চলে এসেছি। আমাদের আগেই গাড়ি থেকে নামতে বলেছিলো।’ শামলাপুর চেকপোস্টে পরিচয় জানার পর গাড়ির সামনে ড্রাম ফেলে আটকে দেয়া হয় তাদের। সিফাত আরও বলেন, ‘আমরা প্রথম যখন পৌঁছেছি আমাদের বলা হলো আপনাদের সম্বন্ধে জানান। আমরা গাড়ির গ্লাস ওঠানোর সময় উনি আসলেন। এসে উনি বললেন, দাঁড়ান আবার বলেন। তারপর উনি দৌড়ে গিয়ে ড্রামটা সামনে দিয়ে দিলেন। উনাদের গায়ে পুলিশের ইউনিফর্ম ছিলো না। তারা ৪-৫ জন ছিলো।’
তারপরই গাড়ি থেকে বের হতে বলে পুলিশ।

প্রশ্নকর্তাদের জানতে চেয়েছিলেন, অবসরপ্রাপ্ত মেজর সিনহার অবস্থান এবং অস্ত্র কোথায় ছিলো? এ বিষয়ে প্রত্যক্ষদর্শী সিফাত জানান, ‘সিনহা স্যার যখন গাড়ি থেকে নামেন আমি দেখেছি উনি পিস্তলটা গাড়িতে রেখে নেমেছেন। আমি দেখেছি উনি দু’হাত তুলে গাড়ি থেকে নেমেছেন। আমিতো পিছনে ছিলাম তাই আমি শুধু দেখেছি উনি নিচু হয়ে ছিলেন। তাই উনার পদক্ষেপটা আমি দেখতে পাইনি।’

সিফাত জানান, ‘গুলি করার সময় আশেপাশে তেমন কোন লোকজন ছিলো না। দূরে হয়তো ছিলো তবে প্রথমদিকে কোন ভিড় হয়নি। প্রথমে পেছনে একটা বা দুুইটা গাড়ি ছিলো। পরে ক্রাউড হয়েছিলো।’

এই সিফাত এখন সাবেক সেনা কর্মকর্তা সিনহা হত্যা মামলার অন্যতম সাক্ষী।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg