স্টাফ রিপোর্টার,
রাজবাড়ীর গোয়ালন্দ প্রেসক্লাবের উদ্যোগে অসহায় ও দরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল এগারোটার দিকে গোয়ালন্দ প্রেসক্লাবের নিজস্ব ভবনে উপজেলা প্রশাসনের সহযোগিতায় পঞ্চাশ জন মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণের সময় ছিলেন, গোয়ালন্দ প্রেসক্লাবের আহ্বায়ক গণেশ পাল, সদস্য সচিব শহিদুল ইসলাম, বৈশাখী টেলিভিশনের রাজবাড়ী প্রতিনিধি আজু শিকদার, বাংলাদেশ প্রতিদিনের স্টাফ রিপার্টার শাহেদ এরশাদ, দৈনিক ইত্তেফাক পত্রিকার গোয়ালন্দ প্রতিনিধি আক্তার হোসেন মৃধা, ডেইলি অবজারভারের গোয়ালন্দ প্রতিনিধি সিরাজুল ইসলাম, দৈনিক আজকালের খবর পত্রিকার গোয়ালন্দ প্রতিনিধি লুৎফর রহমান, জনবানী পত্রিকার গোয়ালন্দ প্রতিনিধি জাকির হোসেন, প্রতিদিনের সংবাদের গোয়ালন্দ প্রতিনিধি আমিনুল ইসলাম রানা, দৈনিক গণমুক্তি গোয়ালন্দ প্রতিনিধি সাইফুর রহমান পারভেজ, আনন্দ টেলিভিশনের রাজবাড়ী প্রতিনিধি কামাল হোসেন, কালবেলা গোয়ালন্দ প্রতিনিধি রাকিবুজ্জামান রাকিব, ঢাকা প্রতিদিনের গোয়ালন্দ প্রতিনিধি আক্তারুজ্জামান রনি প্রমূখ।