শিরোনাম
রাজবাড়ী সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেন্টার স্থাপনের ঘোষণা কালুখালীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন খাগজানা উচ্চ বিদ্যালয় রাজবাড়ীর বালিয়াকান্দি ভেজাল তিল তৈরির দায়ে দুই ব্যবসায়ীকে ৬ লাখ টাকা জরিমানা রাজবাড়ীর কালুখালীতে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৩ রাজবাড়ীর লোকোশেড এলাকায় মাদকবিরোধী মোবাইল কোর্ট: গাঁজাসহ আটক ৫, কারাদণ্ড ও অর্থদণ্ড কালুখালীতে নিখোঁজ জামায়াত কর্মীর হাত-পা বাঁধা দগ্ধ মরদেহ উদ্ধার রাজবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ-আওয়ামী লীগের ৮ সক্রিয় সদস্য গ্রেফতার গোয়ালন্দে পল্লী মঙ্গল কর্মসূচির উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত রাজবাড়ীতে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল রাজবাড়ীর তিন উপজেলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত

রাজবাড়ী থেকে ট্রেন চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

Lutfor Rahman / ১২৭ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫

0Shares

রাজবাড়ী প্রতিনিধি:

সারাদেশের মতো রেলের রানিং স্টাফদের কর্মবিরতির কারণে রাজবাড়ী স্টেশন থেকে কোনো ট্রেন ছেড়ে যায়নি। ফলে যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।

মঙ্গলবার রাত ১২টা থেকে শুরু হওয়া এ কর্মবিরতির কারণে স্টেশনে এসে অনেকেই ফিরে যাচ্ছেন,অনেকেই আবার তাদের যাত্রা বাতিল করেছেন।

সাধারণত ভোর ৬টায় রাজবাড়ী থেকে ভাঙ্গার উদ্দেশ্যে রাজবাড়ী এক্সপ্রেস ছাড়ে, যা আজ চলেনি। সকাল ৬:১৫-তে রাজবাড়ী-গোয়ালন্দ ঘাট সাটল ট্রেন এবং সকাল ৮:১০-তে রাজবাড়ী-পোড়াদহ সাটল ট্রেন বন্ধ রয়েছে। এ ছাড়া মধুমতি এক্সপ্রেস, বেনাপোল এক্সপ্রেস ও সুন্দরবন এক্সপ্রেস ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে রাত ১২টার আগে খুলনা থেকে ছেড়ে আসা নকসী কাঁথা মেইল ট্রেন রাজবাড়ী হয়ে ঢাকায় পৌঁছেছে।

রাজবাড়ীর দাদশী থেকে আসা যাত্রী রফিক মোল্লা জানান, ঢাকায় চিকিৎসার জন্য আগেই মধুমতি ট্রেনের টিকিট কেটেছিলেন, কিন্তু স্টেশনে এসে জানতে পারেন ট্রেন বন্ধ। ট্রেন ব‌ন্ধ থাকবে সে‌টি আ‌গে থেকে জানা‌লে অন‌্য উপায়ে ঢাকা যেতাম। এখন বাসের টি‌কিও পাবোনা।

রাজবাড়ী রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার আব্দুর রহমান চৌধুরী জানান, রাত ১২টার পর থেকে কোনো ট্রেন ছেড়ে যায়নি। তবে যারা আগেই টিকিট কেটেছেন, তারা রেলের পক্ষ থেকে টাকা ফেরত পাবেন।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg