শিরোনাম
রাজবাড়ীতে ফেইক নিউজ ও গুজব প্রতিরোধ কমিটির সভা রাজবাড়ীর বহরপুরে বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই প্রায় ১০টি দোকান রাজবাড়ীতে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা; ম্যানেজারের ৪ মাসের কারাদণ্ড দৌলতদিয়া ওয়াই-টাইপ সেতুর ফিজিবিলিটি স্টাডির নির্দেশ প্রধানমন্ত্রীর রাজবাড়ী জেলা যুবশক্তির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন মুক্তিপণ দিয়েও মেলেনি মুক্তি, ৯ দিন পর শিকলবন্দি নিলয়কে উদ্ধার করল র‌্যাব গোয়ালন্দে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন রাজবাড়ীর সন্তান সামিউল ইসলাম রাফির থাইল্যান্ডে স্বর্ণজয় রাজবাড়ীতে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল রাজবাড়ীতে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান

বিশ্বের সর্বপ্রথম করোনা ভ্যাকসিনের অনুমোদন দিলো রাশিয়া

স্টাফ রিপোর্টার / ৫৮৮ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০

0Shares

রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় বিশ্বের প্রথম করোনার ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এমনকি তার মেয়েকে ইতোমধ্যে এই টিকা দেয়া হয়েছে বলেও উল্লেখ করেছেন রুশ প্রেসিডেন্ট। খবর রাশিয়া টুডের।

আজ মঙ্গলবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এ অনুমোদন দেয়। পরে রাষ্ট্রীয় টেলিভিশনে এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

তিনি বলেন, মানবদেহে দুই মাসেরও কম সময় পরীক্ষা চালানোর পর বিজ্ঞানভিত্তিক সুফল পেয়ে বিশ্বের প্রথম দেশ হিসেবে নিজেদের তৈরি করোনাভাইরাস ভ্যাকসিন ব্যবহারের অনুমোদন দিয়েছে রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়। মস্কোর গামালেয়া ইন্সটিটিউট এই টিকা তৈরি করেছে। মঙ্গলবার রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সবুজ সংকেত পেয়েছে টিকাটি। রাশিয়া দ্রুতই করোনার এই টিকার ব্যাপক উৎপাদন করবে বলে আশা প্রকাশ করেন পুতিন।

রুশ প্রেসিডেন্ট বলেন, তার মেয়েকে ইতোমধ্যেই এই টিকা দেয়া হয়েছে। বলতে গেলে, সে এই এক্সপেরিমেন্টে অংশ নিয়েছে। টিকা দেয়ার পর তার মেয়ের শরীরের তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে গিয়েছিল। তবে তা তা দ্রুতই স্বাভাবিক হয়ে আসে।পরদিনই তা ৩৭ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে, এটুকুই।

গত সপ্তাহে দেশটির স্বাস্থ্য প্রতিমন্ত্রী ওলেগ গ্রিদনেভ জানিয়েছিলেন, রাশিয়ার টিকা রেজিস্ট্রেশন পাওয়ার জন্য তৈরি। ১২ অগাস্ট সরকারিভাবে এর রেজিস্ট্রেশন দেওয়া হবে। ২০২০ সালের অক্টোবর মাস থেকেই বিপুল সংখ্যায় এই টিকা তৈরির কাজ শুরু করা হবে। তখন সাধারণ মানুষের হাতে হাতে পৌঁছে যাবে এটি।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg