শিরোনাম
রাজবাড়ী সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেন্টার স্থাপনের ঘোষণা কালুখালীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন খাগজানা উচ্চ বিদ্যালয় রাজবাড়ীর বালিয়াকান্দি ভেজাল তিল তৈরির দায়ে দুই ব্যবসায়ীকে ৬ লাখ টাকা জরিমানা রাজবাড়ীর কালুখালীতে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৩ রাজবাড়ীর লোকোশেড এলাকায় মাদকবিরোধী মোবাইল কোর্ট: গাঁজাসহ আটক ৫, কারাদণ্ড ও অর্থদণ্ড কালুখালীতে নিখোঁজ জামায়াত কর্মীর হাত-পা বাঁধা দগ্ধ মরদেহ উদ্ধার রাজবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ-আওয়ামী লীগের ৮ সক্রিয় সদস্য গ্রেফতার গোয়ালন্দে পল্লী মঙ্গল কর্মসূচির উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত রাজবাড়ীতে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল রাজবাড়ীর তিন উপজেলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত

গোয়ালন্দে আগাছা নাশক ঔষধ দিয়ে পেঁয়াজ খেতের ক্ষতি

Lutfor Rahman / ১৮৮ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫

0Shares

স্টাফ রিপোর্টার,

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের অম্বল পুর এলাকায় আগাছা নাশক ঔষধ ছিটিয়ে অর্ধ পরিপক্ক পেঁয়াজ খেতের ক্ষতির অভিযোগ পাওয়া গেছে স্থানীয় ছাত্তার শেখ (৪০) নামে এক যুবকের বিরুদ্ধে। তিনি এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার গোয়ালন্দ ঘাট থানা, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা কৃষি কর্মকর্তা বরাবর অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্ত যুবক ছাত্তার শেখ (৪০) দেবগ্রাম ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের দক্ষিণ চর পাঁচুরিয়া অম্বলপুর গ্রামের গেঁদা শেখ এর ছেলে।

অভিযোগকারী দরিদ্র কৃষক শামজাদ শেখ (৫৫) একই এলাকার মৃত তাজ উদ্দিন শেখ এর ছেলে।

অভিযোগের পরিপ্রেক্ষিতে জানা গেছে, পূর্ব দ্বন্দ্বের জের ধরে দেবগ্রাম ইউনিয়নের মাঠের প্রায় দেড়বিঘা জমির অর্ধ পরিপক্ক পেঁয়াজে পচন ঔষধ (আগাছা নাশক) ছিটিয়ে পেঁয়াজ গাছের ক্ষতি করেছেন। পেয়াজ গাছের চারা শুকিয়ে মরে যাচ্ছে।

শুক্রবার (০৩ ডিসেম্বর) সরজমিনে গিয়ে দেখা যায়, আগাছা নাশক তরল ঔষধ স্প্রে করায় অর্ধ পরিপক্ক পেঁয়াজ গাছগুলো পচন ধরে শুকিয়ে সম্পুর্ন ক্ষেত সাদা হয়ে গেছে। ভুক্তভোগী দরিদ্র কৃষক শামজাদ শেখ ক্ষেতের মধ্যে আহাজারি করছেন। পাশ্ববর্তী কৃষকরা তাকে শান্তনা দিচ্ছেন।

এ সময় শামজাদ শেখ জানান, মাস কয়েক আগে আমার ধানের জমি থেকে ওই ছাত্তার পানি কেটে নেয়াকে কেন্দ্র করে তার সাথে আমার দ্বন্দ্ব চলে আসছিলো। ওই ঘটনার জের ধরে সে সপ্তাহ খানেক আগে এই আধাপাকা দেড় বিঘা পিঁয়াজ ও রসুন ক্ষেতে ঘাস মারা ঔষধ দিয়ে নষ্ট করে দিয়েছে। এতে আমার সারে ৩ থেকে ৪ লক্ষ লাখ টাকার ক্ষতি হয়েছে। গ্রামের লোকজন শালিশ বিচার করে তাকে ৩ লাক্ষ টাকা জরিমানা করেছে। সে জরিমানা না দিয়ে শালিশ বৈঠক থেকে কৌশলে পালিয়ে গিয়ে উল্টো আমাকে মারপিটের হুমকি দিচ্ছে। নিরূপায় হয়ে আমি থানা পুলিশ ও প্রশাসনের কাছে অভিযোগ করেছি। আমি এই ক্ষতিসহ ওর উপযুক্ত বিচার চাই।

স্থানীয় কৃষক রমজান আলী, কালাম শেখ, জসিম শেখসহ একাধিক ব্যক্তি জানান, ছাত্তার খারাপ প্রকৃতির লোক। এর আগেও এক কৃষকের উচ্ছে ক্ষেতে ঔষধ ছিটিয়ে নষ্ট করেছিলো। আবার এই পিয়াজ ক্ষেত নষ্ট করেছে। সে কোন শালিশ বিচার মানেনা।

অভিযুক্ত ছাত্তারকে পাওয়া যায়নি। তবে তার বৃদ্ধ পিতা গেঁদাই শেখ বলেন, আমার ছেলে একাজ করে নাই। শালিশ বিচার হয়েছে কিনা তাও আমি জানি না।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম জানান, অভিযোগের সত্যতা ক্ষতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার নাহিদুর রহমান বলেন, ওই কৃষকের অভিযোগটি তদন্তের জন্য উপজেলা কৃষি অফিসারকে নির্দেশ দেয়া হয়েছে। তিনি তদন্ত রিপোর্ট দেয়ার পর পরবর্তী সিন্ধান্ত গ্রহণ করা হবে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg