শিরোনাম
রাজবাড়ীতে দুই দিনব্যাপী বাংলা উৎসবের উদ্বোধন করলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী পাংশায় আমবাগান থেকে ৪২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার রাজবাড়ীতে নিখোঁজের ৪ দিন পর কলেজছাত্রের বস্তাবন্দি মরদেহ উদ্ধার গোয়ালন্দে মা ইলিশ রক্ষায় যৌথ অভিযান, ৫৫০ মিটার অবৈধ জাল জব্দ গোয়ালন্দে আইএফআইসি ব্যাংকের অবিচল বিশ্বাসে ৫০ বছর পূর্তি উদযাপন পাংশায় প্রবাসীর মাছের প্রজেক্টে বিষ প্রয়োগ, লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, দুশ্চিন্তায় রাজবাড়ীর জেলেরা গোয়ালন্দে এসিল্যান্ডের অভিযান বালুবাহী ৬ ট্রাক জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন শত শত মানুষ দৌলতদিয়া পোড়াভিটায় মাদকের বিরুদ্ধে কঠোর প্রশাসন, স্থানীয়দের এক হওয়ার আহ্বান

পদ্মা-যমুনা নদীতে নৌযান থেকে চাঁদাবাজির সময় আটক ৫

Lutfor Rahman / ৩২৬ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪

0Shares

স্টাফ রিপোর্টার,

পদ্মা-যমুনা নদীতে চলাচলকারী নৌযান থেকে চাঁদাবাজির সময় হাতেনাতে ৫ জনকে আটক করেছে দৌলতদিয়া নৌপুলিশ।

সোমবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের পদ্মা-যমুনা নদীর মোহনা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- মো. রাসেল মিয়া (২৪), রফিকুল ইসলাম (২২), মো. রুবেল বেপারী (২৫), মো. বাদশা শেখ (২০), এবং মো. রবিউল সিকদার (৩৫), তাদের সবার বাড়ি মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার বিভিন্ন গ্রামে।

দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) মো. এমরান মাহমুদ তুহিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চাঁদাবাজির সময় তাদের আটক করা হয়। সিরাজগঞ্জের বালু মহাল থেকে বৈধভাবে বালু ক্রয় করে আনা একটি বাল্বহেড জাহাজে ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায়ের চেষ্টাকালে তারা ধরা পড়ে।

ঘটনাস্থল থেকে চাঁদাবাজিতে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত নৌকা এবং দুইটি হাসুয়া উদ্ধার করা হয়। এ বিষয়ে দৌলতপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামিদেকে আজ দুপুরে মানিকগঞ্জ আদালতে প্রেরণ করা হবে বলে জানান ওসি।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg