শিরোনাম
রাজবাড়ী সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেন্টার স্থাপনের ঘোষণা কালুখালীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন খাগজানা উচ্চ বিদ্যালয় রাজবাড়ীর বালিয়াকান্দি ভেজাল তিল তৈরির দায়ে দুই ব্যবসায়ীকে ৬ লাখ টাকা জরিমানা রাজবাড়ীর কালুখালীতে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৩ রাজবাড়ীর লোকোশেড এলাকায় মাদকবিরোধী মোবাইল কোর্ট: গাঁজাসহ আটক ৫, কারাদণ্ড ও অর্থদণ্ড কালুখালীতে নিখোঁজ জামায়াত কর্মীর হাত-পা বাঁধা দগ্ধ মরদেহ উদ্ধার রাজবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ-আওয়ামী লীগের ৮ সক্রিয় সদস্য গ্রেফতার গোয়ালন্দে পল্লী মঙ্গল কর্মসূচির উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত রাজবাড়ীতে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল রাজবাড়ীর তিন উপজেলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত

ধানক্ষেত থেকে অর্ধগলিত অজ্ঞাত যুবতীর লাশ উদ্ধার

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৩০১ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪

0Shares

স্টাফ রিপোর্টার:

রাজবাড়ীর কালুখালী পল্লীবিদ্যুৎ সাব-স্টেশনের পাশে ধানক্ষেত থেকে অর্ধগলিত অজ্ঞাত (৩৫) নামে এক যুবতীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৫ অক্টোবর) দুপুরে উপজেলার মাজবাড়ি ইউনিয়নের মোহনপুর মাঠ থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, মোহনপুর গ্রামের কৃষক আব্দুল আজিজ মন্ডল আজ সকালে নিজের ধানক্ষেতে গিয়ে অর্ধগলিত লাশ দেখতে পায়। পরে স্থানীয় গ্রাম পুলিশ কে জানালে ঘটনা স্থলে পুলিশ আসে।লাশের মুখের অংশ পচে যাওয়ায় পরিচয় সনাক্ত করা যায়নি।

সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) দেবব্রত সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশের গায়ে থাকা পোশাক দেখে বোঝা যায় মধ্যবয়সী কোন নারীর মৃতদেহ। আমাদের ধারণা ৭-৮ দিন আগে নারীর মরদেহ ধারক্ষেতে ফেলে রাখা হয়। ধানক্ষেতে পানি থাকায় নারীর মরদেহ পচে গেছে।

তিনি আরও বলেন, আলামত সংগ্রহের জন্য লাশটি উদ্ধার করা হয়নি। ফরেনসিক টিমকে জানানো হয়েছে তারা আসলে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হবে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg