শিরোনাম
রাজবাড়ী সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেন্টার স্থাপনের ঘোষণা কালুখালীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন খাগজানা উচ্চ বিদ্যালয় রাজবাড়ীর বালিয়াকান্দি ভেজাল তিল তৈরির দায়ে দুই ব্যবসায়ীকে ৬ লাখ টাকা জরিমানা রাজবাড়ীর কালুখালীতে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৩ রাজবাড়ীর লোকোশেড এলাকায় মাদকবিরোধী মোবাইল কোর্ট: গাঁজাসহ আটক ৫, কারাদণ্ড ও অর্থদণ্ড কালুখালীতে নিখোঁজ জামায়াত কর্মীর হাত-পা বাঁধা দগ্ধ মরদেহ উদ্ধার রাজবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ-আওয়ামী লীগের ৮ সক্রিয় সদস্য গ্রেফতার গোয়ালন্দে পল্লী মঙ্গল কর্মসূচির উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত রাজবাড়ীতে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল রাজবাড়ীর তিন উপজেলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত

সাবেক কৃষকলীগ নেতার যাবজ্জীবন

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ২৮৯ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪

0Shares

রাজবাড়ী প্রতিনিধি,

রাজবাড়ীতে কৃষকলীগের সাবেক নেতা মো. হাবিবুর রহমানকে (৪০) মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ঘটনায় তাকে আরও ১০ হাজার টাকা জরিমানাসহ ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (০৩ জুলাই) দুপুরে রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক জান্নাতুন লিলিফা আকতার এ আদেশ দেন।

উপজেলা কৃষকলীগের সাবেক নেতা মো. হাবিবুর রহমান রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট সংলগ্ন কুমড়াকান্দি এলাকার জোনাব আলীর ছেলে। সাংগঠনিক আচরণবিধি লঙ্ঘনের দায়ে ২০২৩ সালের ২৩ অক্টোবর জেলা কৃষকলীগ তাকে উপজেলার সভাপতির পদ থেকে বহিষ্কার করে। হাবিবুর রহমানের উপস্থিতি এ রায় ঘোষণা করেন আদালত।

আদালত সূত্রে জানা যায়, ২০২৩ সালে ১ মে গোপন সাংবাদের ভিত্তিতে হাবিবুর রহমানের বসবাড়িতে অভিযান চালিয়ে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করে ফরিদপুর র‌্যাব-৮। এসময় হাবিবুর রহমানকে আটক করেন র‌্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন তার পেশা ছিল বিভিন্ন স্থান থেকে ফেনসিডিল সংগ্রহ করে বিক্রি করা।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg