শিরোনাম
দৌলতদিয়ায় আবারও ‘ডিপার্চার চার্জ’ আতঙ্ক বালিয়াকান্দিতে পুলিশের বিশেষ অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ভুয়া ডিবি সেজে ছিনতাইয়ের চেষ্টা, সাহসী ইজিবাইক চালককে পুরস্কৃত করলেন এসপি দৌলতদিয়া ঈদযাত্রা প্রস্তুতি সভায় প্রশাসনকে প্রচ্ছন্ন হুমকি বাস মালিক নেতার রাজবাড়ীতে চাকরি না পাওয়ার ক্ষোভে বিদ্যালয় মাঠ দখল করে পাট চাষের অভিযোগ গোয়ালন্দে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ এর শুভ উদ্বোধন গোয়ালন্দে ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন গোয়ালন্দে স্কুল দপ্তরীর বিরুদ্ধে অনৈতিক সম্পর্ক ও ব্ল্যাকমেইলের অভিযোগ দৌলতদিয়া যৌনপল্লীতে নারীর রহস্য/জনক মৃ/ত্যু দ্বিতীয় পদ্মা সেতুর দাবিতে গোয়ালন্দে মানববন্ধন অনুষ্ঠিত

বালিয়াকান্দিতে প্রতিপক্ষের হামলায় আনারস প্রতীকের কর্মী আহত 

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৩৪১ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৭ মে, ২০২৪

0Shares

রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা পরিষদ নির্বাচনের ভোট চেয়ে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের হামলায় সৈয়দ আলী আজম (৫৭) নামে আনারস প্রতীকের কর্মী আহত হয়েছে।তিনি বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

বৃহস্পতিবার (১৭ মে) রাত ১০ টার দিকে উপজেলার  দক্ষিণবাড়ী গ্রামের দরগার পাশে জহিরের বাড়ীর সামনে এ হামলার ঘটনা ঘটে।

আহত সৈয়দ আলী আজম উপজেলার নবাবপুর ইউনিয়নের দক্ষিণবাড়ী গ্রামের সৈয়দ মোকছেদুর রহমানের ছেলে।তিনি উপজেলা চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদ এর কর্মী।

আহত সৈয়দ আলী আজম বলেন, আমি আবুল কালাম আজাদের আনারস মার্কা প্রতিকের ভোট চেয়ে রামদিয়া ব্রীজ ঘাট এলাকায় থেকে বাড়ী ফিরছিলাম। দক্ষিণ বাড়ী দরগার পাশে জহিরের বাড়ীর সামনে পৌছালে এহসানুল হাকিম সাধনের মোটরসাইকেল প্রতিকের সমর্থক নবাবপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জীবন, মনির সহ ৩ জন পিছন থেকে মোটরসাইকেল যোগে এসে মাথা লক্ষ্য করে কোপ দেয়। বুজতে পেরে মাথা সরিয়ে নিলে মাথায় পিছনে কেটে যায়। আমার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে মোটরসাইকেল নিয়ে তারা পালিয়ে যায়।

নবাবপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জীবন বলেন, আমি এই ঘটনার বিষয়ে কিন্তুই জানি না। আমি মোটরসাইকেল প্রতীকের প্রার্থী উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এহসানুল হাকিম সাধনের কর্মী হওয়ায় আমাকে হয়রানি করার জন্য সে আমার বিরুদ্ধে অভিযোগ তুলেছে। ঘটনার সময় বরইচড়া অফিসে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত ছিলাম।

বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ফোর্স সহ আমি নিজে গিয়ে ছিলাম। পরিস্থিতি স্বাভাবিক আছে। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg