শিরোনাম
মাদক ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান, জনবান্ধব কর্মকর্তা হিসেবে পরিচিতি পাচ্ছেন এসিল্যান্ড মুনতাসীর দৌলতদিয়ার পুড়াভিটায় মাদকবিরোধী অভিযানে হামলা, হাতকড়াসহ আটক মাদক ব্যবসায়ী ছিনতাই রাজবাড়ী সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেন্টার স্থাপনের ঘোষণা কালুখালীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন খাগজানা উচ্চ বিদ্যালয় রাজবাড়ীর বালিয়াকান্দি ভেজাল তিল তৈরির দায়ে দুই ব্যবসায়ীকে ৬ লাখ টাকা জরিমানা রাজবাড়ীর কালুখালীতে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৩ রাজবাড়ীর লোকোশেড এলাকায় মাদকবিরোধী মোবাইল কোর্ট: গাঁজাসহ আটক ৫, কারাদণ্ড ও অর্থদণ্ড কালুখালীতে নিখোঁজ জামায়াত কর্মীর হাত-পা বাঁধা দগ্ধ মরদেহ উদ্ধার রাজবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ-আওয়ামী লীগের ৮ সক্রিয় সদস্য গ্রেফতার গোয়ালন্দে পল্লী মঙ্গল কর্মসূচির উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

ঈদ উপলক্ষে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১৫ টি ফেরি ও ২২ টি লঞ্চ চলাচল করবে

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ২৯৩ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

0Shares

স্টাফ রিপোর্টার:

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি ও লঞ্চ ঘাটে যাত্রী সাধারনের ঘরে ফেরা নির্বঘ্ন করতে, ফেরি সার্ভিস, লঞ্চ সহ বিভিন্ন নৌযান সুষ্ঠুভাবে চলাচল ও ঘাটের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুরে রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এ সভার সভাপতি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খান।

সভায় ঈদে ঘরে ফেরা ও ঈদ পরবর্তী কর্মেফেরা যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে ঈদের আগে পাঁচ দিন ও পরে পাঁচদিন তিনদিন আগে ও তিন দিন পর পর্যন্ত নদী পথে দুর্ঘটনা এড়াতে মালামালবাহী নৌযান, বালুবাহী বাল্কহেড ও সড়ক পথে পন্যবাহী পরিবহন বন্ধ থাকবে। লঞ্চে অতিরিক্ত যাত্রী পরিবহন বন্ধ থাকবে। এছাড়া ঘাটে যাত্রী ও যানবাহন চলাচলে ১৫ টি ফেরি, ২২ টি লঞ্চ চলাচল করবে।পরিবহন, ফেরি ও লঞ্চে যারা কর্মরত থাকবে তাদের নির্দিষ্ট পোষাক ও পরিচয় পত্র বাধ্যতামূলক থাকতে হবে।

এসময় ঘাট হয়ে ২১ টি জেলায় ঈদ যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থা থাকবে। তবে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা ও তাদের কাছ থেকে চাঁদাবাজি বন্ধ করা হবে। বিভিন্ন সেক্টেরের চাঁদাবাজি বন্ধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়।

সভায় আরো বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোসাম্মৎ মোর্শেদা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো. ইফতেখারুজ্জামান, গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা জোতি বিকাশ চন্দ্র, গেয়ালন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রানবন্ধু চন্দ্র বিশ্বাস, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আব্দুর রহমান, দৌলতদিয়া বিআইডব্লিউটিসি’র ঘাট ম্যানেজার মো. সালাউদ্দিন, বিআইডব্লিউটিএ’র উপ-পরিচালক ( পোর্ট অফিসার) মো. সাজ্জাদুর রহমান প্রমূখ।

সভায় দৌলতদিয়া পাটুরিয়া ঘাট সংশ্লিষ্ট বিআইডব্লিউটিএ, টিস, সড়ক ও জনপথ অধিদপ্তর, উপজেলা প্রশাসন,লঞ্চ মালিক কতৃপক্ষ, সড়ক পরিবহন মালিক গ্রুপ, পরিবহন শ্রমিক ইউনিয়ন সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg