শিরোনাম
দৌলতদিয়ায় আবারও ‘ডিপার্চার চার্জ’ আতঙ্ক বালিয়াকান্দিতে পুলিশের বিশেষ অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ভুয়া ডিবি সেজে ছিনতাইয়ের চেষ্টা, সাহসী ইজিবাইক চালককে পুরস্কৃত করলেন এসপি দৌলতদিয়া ঈদযাত্রা প্রস্তুতি সভায় প্রশাসনকে প্রচ্ছন্ন হুমকি বাস মালিক নেতার রাজবাড়ীতে চাকরি না পাওয়ার ক্ষোভে বিদ্যালয় মাঠ দখল করে পাট চাষের অভিযোগ গোয়ালন্দে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ এর শুভ উদ্বোধন গোয়ালন্দে ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন গোয়ালন্দে স্কুল দপ্তরীর বিরুদ্ধে অনৈতিক সম্পর্ক ও ব্ল্যাকমেইলের অভিযোগ দৌলতদিয়া যৌনপল্লীতে নারীর রহস্য/জনক মৃ/ত্যু দ্বিতীয় পদ্মা সেতুর দাবিতে গোয়ালন্দে মানববন্ধন অনুষ্ঠিত

গোয়ালন্দে ঘাতক ট্রাক কেড়ে নিল আপন দুই ভাইয়ের জীবন

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ২২৩ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪

0Shares

গোয়ালন্দে ঘাতক ট্রাক কেড়ে নিল আপন দুই ভাইয়ের জীবন

স্টাফ রিপোর্টার,

রাজবাড়ীর গোয়ালন্দে ঢাকা-খুলনা মহাসড়কের মোকবুলের দোকান নামক এলাকায় একটি ড্রাম ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী আপন দুই ভাই নিহত হয়েছেন।

বুধবার (৩১ জানুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে মকবুলের দোকান সংলগ্ন নবু ওছিমদ্দীন পাড়া প্রাথমিক বিদ্যালয়ের সামনে ঢাকা-খুলনা মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রাজবাড়ী সদর থানার খানখানাপুর ইউনিয়নের কদমতলা গ্রামের মোকছেদ সরদারের ছেলে মনিরুল ইসলাম মমিন (৩২) ও সাইফুল ইসলাম সুমন (২৭)।

স্থানীয়রা জানান, ঢাকা গাজীপুর থেকে মোটরসাইকেলে ওই দুই ভাই রাজবাড়ীর খানখানাপুর নিজ বাড়ির দিকে আসছিলেন। এ সময় একটি ড্রাম ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। এবং অপরজনকে মুমূর্ষ অবস্থায় দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

রাজবাড়ীর আহলাদীপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত দুই ভাইয়ের মরদেহ উদ্ধার ও ড্রাম ট্রাকটি আটক করা হয়েছে। ট্রাকের চালক পলাতক রয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg